বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

logoবাদল,কুষ্টিয়া থেকেশনিবার, ৮ অক্টোবর ২০২২, রাত ২:১৮ সময় 01717
কুষ্টিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

কুষ্টিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে আটক

 বাদল,কুষ্টিয়া থেকে:             

 শুক্রবার (০৭/১০/২০২২ইং) ভোরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজার গ্রাম হতে সাইফুল ইসলাম ছবি নামের পলাতক আসামীকে আটক করেছে র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর, ২০১৭ তারিখ সন্ধ্যায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজারে সাইফুল ইসলাম ছবি (৩৭), পিতা- মৃত নবীর উদ্দিন, সাং- ডাংমড়কা বাজার, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া এর নিকট হতে দৌলতপুর থানা পুলিশ ০১ (এক) রাউন্ড ৯ মি.মি. পিস্তলের গুলি জব্দ করে।


উক্ত ঘটনার প্রেক্ষিতে ঐ রাতে দৌলতপুর থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যার নং- ৩৪,তারিখ-২৬/১১/২০১৭,আর্মস এ্যাক্ট ১৮৭৮, ধারা ১৯(এফ), জিআর নং-৫৫৬/২০১৭। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালের ২৭ জানুয়ারী কুষ্টিয়ার বিশেষ ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক আসামী সাইফুল ইসলাম ছবিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম  ছবিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এর অভিযানে শুক্রবার ভোরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজার গ্রাম হতে সাইফুল ইসলাম ছবি, পিতা- মৃত নবীর উদ্দিন, সাং- ডাংমড়কা বাজার, থানা- দৌলতপুর,জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ছবি অস্ত্র মামলায় আটকের পর প্রায় দুই মাস জেল খাটে। জেল থেকে জামিনে মুক্তি পেয়ে সে ঢাকায় পালিয়ে যায়। সেখানে সে একটি চায়না প্রকল্পে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করত। প্রায় এক মাস পূর্বে সে ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসে। কিন্তু গ্রেফতার এড়াতে বেশিরভাগ সময় সে বাড়ির বাইরে অবস্থান করতো।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ছবির বিরুদ্ধে দৌলতপুর থানায় ১টি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। 

বিষয়- আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর