শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:২৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে ছিনতাইকারীদের চিনে ফেলায় খুন হন অটোরিকশাচালক নূর ইসলাম

logoগাজীপুর প্রতিনিধিঃশনিবার, ১৪ অক্টোবর ২০২৩, বিকাল ৫:১৯ সময় 0345
গাজীপুরে ছিনতাইকারীদের চিনে ফেলায় খুন হন অটোরিকশাচালক নূর ইসলাম

গাজীপুরে ছিনতাইকারীদের চিনে ফেলায় খুন হন অটোরিকশাচালক নূর ইসলাম

গাজীপুর প্রতিনিধিঃ
অটোরিকশা ছিনতাই করে নেওয়ার সময় ছিনতাইকারীদের চিনে ফেলায় এবং বাধা দেওয়ায় বুকে ও পিঠে একাধিকবার ধারালো ছুরিকাঘাতে হত্যা করা হয় চালক নূর ইসলামকে। গত ৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের সার্ডি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ৮ দিন পর ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে পুলিশ।

আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপ–কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ–কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার রমজান আলী, চান্দনা পালের মাঠ এলাকার মো. শরীফ ও ভাঙারি ব্যবসায়ী দেলোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে পুলিশের উপ–কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান জানান, নিহত নূর ইসলাম চান্না বউ বাজারে ভাড়া বাসায় বসবাস করে অটোরিকশা চালাতেন এবং গ্যারেজ পরিচালনা করতেন। গত ৫ অক্টোবর রাতে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন নূর ইসলাম। পরদিন সকাল ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সার্ডি রোডে নাটা অফিসের আগে রাস্তার ওপর নূর ইসলামকে ছিনতাইকারীরা খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে নূর ইসলামের ভাগিনা শাহীন মিয়া বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ উপ–কমিশনার আরও জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার রানীগঞ্জ থানা এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামি শরীফকে গ্রেপ্তার করে। পরে তাঁর সহযোগী রমজান আলী ও চোরাই অটোরিকশা ক্রেতা দেলোয়ার হোসেন ওরফে দেলুকে চান্দনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দেলোয়ারের ভাঙাড়ি দোকান থেকে অটোরিকশার অংশবিশেষ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের বরাতে আবু তোরাব মো. শামছুর রহমান আরও জানান, নিহত নূর ইসলাম অটোরিকশা ছিনতাই করে নেওয়ার সময় ছিনতাইকারীদের চিনে ফেলে এবং বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা নূর ইসলামের বুকে ও পিঠে একাধিকবার ধারালো ছুরি দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, খুন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর