বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ছেড়ে দে মা-কেঁদে বাঁচি থাকনা আরো কিছু দিন !

logoআব্দুল হালিম সাগর,সিলেট থেকেমঙ্গলবার, ১৭ মে ২০২২, রাত ২:১২ সময় 0381
ছেড়ে দে মা-কেঁদে বাঁচি থাকনা আরো কিছু দিন !

ছেড়ে দে মা-কেঁদে বাঁচি থাকনা আরো কিছু দিন !

আব্দুল হালিম সাগর,সিলেট থেকে:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিলুর রহমান বেশ প্রভাবশালী সরকারি কর্মকর্তা। কারণ মন্ত্রী মোহদয়ের খাস লোকদের নেক নজর একটু বেশী রয়েছে তাঁর উপরে। জাফলং পর্যটক নিপিড়ন আর নির্যাতন কান্ডে তার উপরে বেশ ক্ষিপ্ত স্থানীয় সংসদ প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদ। সর্বশেষ জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন যদি দ্রুত প্রদক্ষেপ নিয়ে নির্যাতনকারীদের আটক না করলে সিলেটের ভাবমুর্তির বারোটা বাজে উঠতো। ঘটনার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে ইউএনও তাহমিলুর রহমানের বদলীর। কিন্তু ইউএনওকে রক্ষায় আবার মরিয়া জাফলং তথা গোয়াইনঘাটের প্রভাবশালী একটি পরিবারের সদস্যরা। মন্ত্রীর অবর্তমানে এরা জৈন্তা-গোয়াইনঘাটের স্বঘোষিত মন্ত্রী।


এক কথায় অনেকে মনে করেন এই পরিবারের হাতেই জিম্মি গোয়াইনঘাটে আমলা থেকে থেকে কামলা আর রাজনৈতিবীদরা। ইউএনওর কিছুকিছু কর্মকান্ডে ইউএনও’র উপরমহলও বেশ ব্রিবত হয়ে তাকে অন্যত্র বদলির চিন্তা ভাবনায় যখন,ঠিক তখনই মন্ত্রীর খাসলোক জনৈক ব্যক্তি চান ইউএনও আরো কিছুদিন গোয়াইনঘাট থেকে যান। এনিয়ে নাকি মন্ত্রীর সাথে কথা-বার্তাও চলছে, এমন গুঞ্জন স্থানীয় রাজনৈতিক নেতাদের মাঝে। এদিকে ইউএনও’র বিব্রত কান্ডে হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীর গাও ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্য গোলাম কিবরিয়া হেলাল। ফলে ইউএনও ও তার অনুসারিরা বেজায় নাখোশ তার উপরে। যদিও জাফলংয়ের আসল ঘটনার জের ছেড়ে ঘটনার ডালপালা মেলতে শুরু করেছে স্থানীয়দের মাঝে। ফলে জাফলংয়ে পর্যটন নির্যাতনের ঘটনাটি চাপা পড়ে যাচ্ছে ধিরে-ধিরে। জেলা প্রশাসক ঘোষিত ফি/চাঁদা বন্ধের এক সপ্তাহ পাড়ি দিয়েছে ইতিমধ্যে।



নতুন করে কি আবার চাঁদা উত্তোলন শুরু হয়েছে এমন প্রশ্নের উত্তর জানতে চান অনেকে। এদিকে মন্ত্রী মহোদয় উপজেলা নির্বার্হী কর্মকর্তার কাছে ফি আদায়ের স্পষ্ট ব্যাখা চেয়ে যে চিটি দিয়েছিলেন,সেই চিটি ব্যাখার জবাবে কি থাকছে! আর কি ঘটছে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসারের ভাগ্যে এটিই সর্বশেষ দেখার বিষয়।


সূত্রমতে, পর্যটন কেন্দ্র জাফলং-এ কেবল পর্যটকই নয়, সেখানকার দোকানদার, হোটেল রেস্তোরাঁ, যাত্রীবাহী নৌকা, ট্যুরিস্ট গাইড, ক্যামেরাম্যান, ভাসমান হকারকেও প্রতিদিন নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়েছে। 
গোলাম কিবরিয়া হেলালসহ অনেক আওয়ামীলীগ নেতার স্পষ্ট বক্তব্য , জাফলংয়ে পর্যটন উন্নয়ন কমিটির নামে ‘ইউএনও’র বাহিনী’ প্রকােশ্যে চাঁদাবাজি করেছে। 



যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের দাবী পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি বাবদ সর্বমোট প্রায় ৬০ লাখ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রকল্পে ১২ লাখ টাকা খরচ করা হয়েছে।
পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায়ের বাইরে গাড়ী পার্কিংয়ের জন্যে ৫০ থেকে ২০০ টাকা, পর্যটকদের বহনকারী নৌকা থেকে প্রতিদিন ৩০০ টাকা। ফটোগ্রাফারদের কাছ থেকে ১০০ টাকা। চানাচুর, বাদাম, বরই,আমড়াসহ নানাজাত খাবার পণ্য বিক্রির ফেরিওয়ালাদের কাছ থেকে ১০০ টাকা করে।


বেলুন -পুতুলসহ শিশুদের খেলনা সামগ্রী বিক্রেতারা প্রতিদিন ১০০ টাকা করে। প্রতিটি কাপড়ের দোকান প্রতিদিন ৩০০ টাকা। প্রতিটি হোটেল-রেস্তোরাঁ থেকে দিনপ্রতি ৪০০ টাকা, করে আদায় করেছে “স্বেচ্ছাসেবক বাহিনী”। যে অর্থের পরিমান কয়েক কোটি টাকা। ইউএনওর সূত্রমতে এ পর্যন্ত ৬০ লাখ টাকা আদায় হয়েছে। 
বিভিন্ন প্রকল্পে প্রায় ১২ লাখ টাকা খরচ করা হয়। বাকী টাকা যাদেরকে ভলান্টিয়ারদের হিসেবে ব্যবহার করা হয়েছে-তাদেরকে দেয়া হয়েছে। বর্তমানে ৪১ লাখ টাকার মতো ব্যাংক একাউন্টে জমা রয়েছে।




তবে,পর্যটন মন্ত্রণালয় জেলা পর্যটন উন্নয়ন কমিটিকে এই টাকা আদায়ের কোনো নির্দেশনা বা অনুমোদন দেয়নি বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব (পর্যটন-২)শ্যামলী নবী জানিয়েছেন।
আমাদের জানামতে, জাফলং পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের সুবিধার জন্যে কয়েক বছর আগে বল্লাঘাটে একটি সুরম্য রেস্টুরেন্টসহ সুবিশাল ভবন নির্মাণ করে দেয় সিলেট জেলা পরিষদ। ভবনটিতে একাধিক মানসম্মত ওয়াশরুম, একসাথে কয়েক শ’ লোক বসে খাবারের ব্যবস্থাও ছিল। ভবনের সামনে রয়েছে বিশাল পার্কিং। চারদিকে দেয়ালঘেরা এ জায়গাটি পর্যটকদের জন্যে বেশ নিরাপদ। সড়ক যোগাযোগ ব্যবস্থার অজুহাতে বল্লাঘাট যাতে পর্যটকরা যেতে না পারেন-এর আগেই গড়ে তোলা হয়েছে বিকল্প জায়গা। 
তাদের অবৈধ কর্মকান্ডের ফলে ইমেজ সংকটে পড়েছে জাফলং,এর ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ জরুরি।

বিষয়- প্রশাসন, জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর