শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:১১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কথা দিয়েছিলাম-কথা রেখেছি,আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

logoখবরের সময় ডেস্ক:শনিবার, ১১ মার্চ ২০২৩, রাত ৮:৪০ সময় 0159
কথা দিয়েছিলাম-কথা রেখেছি,আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

কথা দিয়েছিলাম-কথা রেখেছি,আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

শনিবার (১১ মার্চ)২০২৩ইং বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,আমরা নতুন লক্ষ্য নির্ধারণ করেছি। ২০৪১ সালে আমাদের জনগোষ্ঠী স্মার্ট হিসেবে গড়ে উঠবে। আমাদেরগ্রাম, কৃষি সব কিছু হবে স্মার্ট। আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে আরও উন্নত করবো, এজন্য ডেল্টা প্ল্যান-২১০০ গ্রহণ করেছিলাম আমরা। সে অনুযায়ী কাজ চলছে।


 আমি শুনেছি, বিএনপির কোনো এক নেতা আছে নাকি সারাদিন মাইক নিয়ে বসে থাকে। তারা বলে, আমরা নাকি দেশ ধ্বংস করে দিচ্ছি। ময়মনসিংহবাসী আপনারাই বলুন, এই যে আমরা ৭৩টি প্রকল্পের উদ্বোধন ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এগুলো কি ধ্বংসের নমুনা? তাহলে ওরা এত মিথ্যা কথা বলে কেন? বিদ্যুৎ উৎপাদন আমরা বাড়াই, আর বিএনপি কমায়। বিএনপির আমলে দুর্নীতিবাজরা বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিয়েছিল। এখন বিদ্যুতের ব্যবহার বাড়ছে। তাই আমরা উৎপাদন বাড়িয়েছি। আমরা চাই, সব ঘর আলোকিত হোক। বিদ্যুৎ না হলে এত কথা মাইকে আসতো কীভাবে।


বঙ্গবন্ধুকন্যা বলেন, আজকে আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। আমরা ভূমিহীন মানুষকে ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। আমরা যখন মানুষের জন্য কাজ করি, বিএনপি তখন মানুষের ভূমি দখল করে। 



উদাহারণ টেনে প্রধানমন্ত্রী বলেন, গফরগাঁওয়ে আমার একজন আওয়ামী লীগ নেতার বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে পাশ দিয়ে কলাগাছের চারা পুঁতে দিয়েছে। আমি সেখানে গিয়ে বাড়ির সীমানায় চুলা দেখতে পাই। এই চুলার চিহ্নটুকু না থাকলে কারও বোঝার উপায় ছিল না এই বসতবাড়িটা বিএনপির সন্ত্রাসীরা পুকুর কেটে দখল করে বসে আছে। 
তিনি বলেন, ওরা মানুষের সম্পত্তি দখল করে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে যাদের ঘর নাই, বাড়ি নাই, মাথা গুজার ঠাঁই নাই, রাস্তার পাশে পড়ে থাকে, তাদেরকে ঘরবাড়ি বানিয়ে দেয়। তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দেয়। ইনশাআল্লাহ বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না।



দেশ আজ ডিজিটাল উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। ৯৬ সালে ক্ষমতায় এসে মোবাইল ফোন তুলে দিয়েছিলাম। এখন সকলের হাতে মোবাইল ফোন। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ওয়াইফাই কানেকশন পাওয়া যায়। ব্রডব্যান্ড নিয়ে এসেছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। স্কুলগুলোতে কম্পিউটার ল্যাব করে দিচ্ছি। দেশে প্রায় ৫ হাজার ২৭২টি রিসার্চ সেন্টার করে দিয়েছি। ৮ হাজার পোস্ট অফিসে ডিজিটাল সেন্টার করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে এই ডিজিটাল সেন্টারে সারাদেশের ছেলে-মেয়েরা কাজ করছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিদেশে কাজ করে টাকা কামাতে পারছে যুব সমাজ। সে ব্যবস্থাও আমরা করে দিয়েছি। প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, যেখান থেকে বিনা জামানতে টাকা লোন নিয়ে বিদেশ যেতে পারছেন শ্রমিকরা। যুব সমাজের কর্মসংস্থানের জন্য আমরা বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি।



তিনি বলেন, কথা দিয়েছিলাম প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। সে কথাও আমরা রেখেছি। এমনকি যেখানে গ্রিড লাইন নেই, সেখানে সোলার প্যানেল করে দিয়েছি। দুর্গত এলাকাতেও সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছি। বয়স্ক, বিধবা স্বামী-নিগৃহীতা সকলের জন্য সামাজিক নিরাপত্তা আওতায় আমরা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। যাতে করে কেউ কষ্টে না থাকে। আমাদের মা-বোনদের কাজের সুযোগ সৃষ্টি করেছি। আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন উন্নত জীবন পায়।


জনসভায় আসা নেতাকর্মী ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা অনেক কষ্ট করে জনসভায় এসেছেন। এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাদের উদ্দেশে বলতে চাই, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।


জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা বক্তব্য দেন। 


এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। দুপুর ২টা ৫৮ মিনিটে তিনি জনসভা মঞ্চে ওঠেন।

 
পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম,মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

বিষয়- রাজনীতি, জাতীয়, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর