বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

logoনিজস্ব প্রতিবেদকরবিবার, ৮ মার্চ ২০২৬, বিকাল ৬:৩ সময় 0138
বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।  রোববার (৮ মার্চ)২০২৬ইং বিচারক মো. সাব্বির ফয়েজ দুদক কর্তৃক দাখিল করা অভিযোগপত্র গ্রহণের পর এই নির্দেশ দেন। পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত ।

 বেনজীর আহমেদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন। অভিযোগে বলা হয়, তিনি নিজের ও পরিবারের নামে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধন সংস্থায় সম্পদ স্থানান্তর ও রূপান্তর করেছেন।

দুদকের তদন্তে দেখা গেছে, বেনজীর আহমেদের দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অনুসন্ধানে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদ ধরা পড়ে। বৈধ আয়ের উৎস হিসেবে মিলেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা।

 বেনজীর আহমেদ দেশে বিভিন্ন স্থানে জমি, ঢাকার গুলশানের ‘র‍্যানকন আইকন টাওয়ারে’ ফ্ল্যাট এবং উত্তরার বাণিজ্যিক স্পেসের মালিকানাও অর্জন করেছেন। এছাড়া নিজের কন্যা যাহরা যারীন বিনতে বেনজীরের নামে বিপুল সম্পদ রয়েছে। দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম জানান, “অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করতে বেনজীর আহমেদ নিজের ও কন্যার নামে ব্যাংক হিসাব ও ব্যবসায় বিনিয়োগ করেছেন।


একই দিনে সাবেক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও তার পরিবারের ২২টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এতে মোট ৪ কোটি ২৭ লাখ ৩ টাকা রয়েছে। অবরুদ্ধ হিসাবের মধ্যে ১১টি নঈম নিজামের নামে, ৬টি স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে, ১টি ছেলে মাহির আবরারের নামে এবং ২টি মেয়ে নুজহাত পূর্ণতার নামে। পাশাপাশি আই মিডিয়া লিমিটেড ও দ্য বিজনেস আই নামে দুটি প্রতিষ্ঠানের হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বলেন, “অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করতে পারেন। তাই ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি। আদালত আবেদন মঞ্জুর করেন।

বিষয়- আইন ও বিচার, গণমাধ্যম, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর