বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের টঙ্গী বাজারে পরিত্যাক্ত ভবনে ব্যবসা পরিচালনাসহ নানা অনিয়ম,মানছে না কোন নির্দেশনা

logoশেখ রাজীব হাসানশুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০, রাত ২:৪ সময় 0440
গাজীপুরের টঙ্গী বাজারে পরিত্যাক্ত ভবনে ব্যবসা পরিচালনাসহ নানা অনিয়ম,মানছে না কোন নির্দেশনা

গাজীপুরের টঙ্গী বাজারে পরিত্যাক্ত ভবনে ব্যবসা পরিচালনাসহ নানা অনিয়ম,মানছে না কোন নির্দেশনা

শেখ রাজীব হাসান:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড টঙ্গী বাজার এলাকায় অবস্থিত ‘সোনাভান বিপণী বিতান”মার্কেট ।ভবনটি প্রযুক্তিগত দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙ্গে ফেলার জন্য পরিত্যাক্ত ঘোষনা করে একাধীকবার নোটিশ জারি করলেও নির্দেশনার কোন তোয়াক্কা করছেনা মার্কেট কতৃপক্ষ। অপরদিকে নদীর পারসহ রাস্তার দুইধারে অবৈধ ভাবে গড়ে উঠেছে অসংখ্য দোকান পাট,বাজারে অবাধে বিক্রি হচ্ছে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন ব্যাগ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ব্যাবসায়ীকে একাধীকবার জরিমানা করলেও ব্যাবসায়ীরা অবাধে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রয় করে যাচ্ছে। আব্দুল্লাহপুর ব্রীজের উপর থেকে সেনা কল্যাণ কমপ্লেক্স পর্যন্ত রাস্তার পূর্ব পাশে বসছে অসংখ্য অবৈধ ভ্রাম্যমাণ দোকান,এতে ক্ষতিগ্রস্ত হচ্চে বাজারের দোকানদার ও সাধারণ ব্যাবসায়ীরা।বাজারের ময়লা বর্জ ফেলে পরিবেশ দূষণসহ নষ্ট হচ্ছে নদীর পার।অবহেলায় বিলীন হয়ে যাচ্ছে তুরাগ নদী। 
এলাকাবাসী জানায়,মার্কেটের বিভিন্ন জায়গায় ছাদ ও দেয়ালের সিমেন্টের আস্তর ধসে ভিতরের রড দেখা যাচ্ছে। মার্কেটটিরনিচে ও উপরে প্রায় ৪ শতাধীক দোকান রয়েছে।সোনাভান বিপনী বিতান মার্কেটের ব্যাবসায়ীরা মার্কেটের কার্যক্রম চালু রাখলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।মার্কেট কমিটির সভাপতি হানিফ মন্ডল স্বার্থ হাসিলের লক্ষ্যে জিসিসির নোটিশ অবমাননা করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দিচ্ছে। কোন প্রকার দুর্ঘটনা ঘটলে এর দায়ভার অবশ্যই মার্কেট কমিটিকে নিতে হবে। মার্কেটের ২য় তলার ব্যাবসায়ীরা জানায়,পরিত্যাক্ত ঘোষণা করে কোন নোটিশ পাঠানোর ব্যাপারে মার্কেট কতৃপক্ষ আমাদের জানায়নি।মার্কেট ভাঙ্গার ব্যাপারে নোটিশ এসে থাকলে মার্কেট কতৃপক্ষের উচিত ছিলো বিষয়টি আমাদের অবগত করা।
এবিষয়ে কথা বলতে চাইলে মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের সম্মুখে আসতে রাজি হননি।পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলে সভাপতি হানিফ জানায়,সিটি কর্পোরেশনের নোটিশ পেয়েছি সময় মত সরিয়ে নিবো।১তলা ভবন ঝুঁকিপূর্ণ হয় কি করে।সিটি কর্পোরেশনের নির্দেশনা না মেনে মার্কেট কার্যক্রম পরিচালনায় দুর্ঘটনা ঘটলে এর দায় ভার কে নিবে এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন,দুর্ঘটনা ঘটতেই পারে এটা একামাত্র আল্লাহ্ জানে,এর দায়ভার আমাদের না। 
মার্কেট পরিত্যাক্ত ঘোষণা করে সাধারণ দোকান মালিক ও ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে গত বৃহস্পতিবার (৫নভেম্বর) মার্কেট কতৃপক্ষকে নোটিশ করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের (জোন-১)এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন। 
এ বিষয়ে ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার বলেন,সিটি কর্পোরেশন থেকে একাধীক বার নোটিশ করা হলেও কতৃপক্ষ মার্কেট খালি করার কোন উদ্যোগ গ্রহন করছে না তা আমার বোধগম্য নয়।মার্কেটের বিষয়টি সম্পূর্ণ মেয়র সাহেবের নজরদারিতে রয়েছে।বাজারের বর্জ্য সিটি কর্পোরেশনের গাড়ী এসে নিয়ে যায় কেউ যদি লুকিয়ে নদীতে ময়লা ফেলে তাতে আমরা কি করতে পারি ?নদীর পারে যে দোকানপাট বসে সেইটা দেখার দায়িত্ব নৌ পুলিশের, দোকানদাররা কীভাবে তাদের ম্যানেজ করে ব্যাবসা পরিচালনা করে ? তা আমার জানা নাই। 
গাজীপুর সিটি কর্পোরেশনের (জোন-১)এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন বলেন,বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছে।মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের সতর্কীকরণ নোটিশে লেখা রয়েছে,গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড টঙ্গী বাজার অবস্থিত“সোনাভান বিপণী বিতান”মার্কেট ভবনটি প্রযুক্তিগত দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙ্গে ফেলার লক্ষ্যে ইতিপূর্বে পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে।যা অত্র কার্যালয়ের স্বারক নং-১৫৩৬ তারিখ-১২/১১/২০১৯এর পত্রের মাধ্যমে আপনাদের মার্কেটটি ছেড়ে দিয়ে ব্যবসায়িক মালামাল নিয়ে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলেও ব্যবসা চারিয়ে যাচ্চেন।এছাড়াও অসংখ্যবার মৌখিকভাবে নোটিশ করা হলেও মার্কেট ত্যাগ করেননি।যা নোটিশ অবমাননার শামিল। মার্কেটের যেকোন দূর্বল অংশ ভেঙ্গে প্রানহানিসহ মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে।১ম নোটিশ প্রেরনের তারিখ থেকে ইতিমধ্যে প্রায় এক বছর গত হয়ে গেছে।তাই উক্ত মার্কেটের ব্যবসায়িকগণ আগামী ১২ দিনের মধ্যে মালামাল সরিয়ে ফেলার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো।এ নোটিশ চুড়ান্ত নোটিশ হিসেবে গন্য হবে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, সংগঠন, জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর