শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সুন্দরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে ভাগ্য ফিরেছে ১৬৯২ পরিবারের

logoবিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ থেকেবুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, রাত ২:৫৫ সময় 0254
সুন্দরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে ভাগ্য ফিরেছে ১৬৯২ পরিবারের

সুন্দরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে ভাগ্য ফিরেছে ১৬৯২ পরিবারের

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ থেকেঃ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে ভাগ্য ফিরেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৬৯২ পরিবারের।এক সময় জরাজীর্ণ ভাঙাচোরা খুপরি ঘরে দিন কাটলেও,পাল্টে গেছে সেই চিত্র। বাড়ির উঠানে শাকসবজি আবাদ করেও মিটছে বাড়তি চাহিদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন খুলে দোয়াও করছেন অনেকে।

গাইবান্ধা জেলার মধ্যে ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে গঠিত সুন্দরগঞ্জ উপজেলা।বৃহৎ এই উপজেলায় ভূমিহীনদের জীবনের আক্ষেপ মুছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য এক অভাবনীয় স্বপ্নের বহিঃপ্রকাশ। ভূমিহীনরা পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই। বর্তমান সরকার দেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল করতে নিয়েছেন সেরা পদক্ষেপ। সুন্দরগঞ্জ উপজেলায় প্রকল্পের ১৬৯২ টি ঘরের কাজ শেষ।পাকা ঘর রান্না ঘর, পাকা বারান্দা পেয়ে বেজায় খুশি আশ্রয় ছিল না এমন ভূমিহীনরা। শ্রীপুর,কাপাশিয়া, তারাপুর সহ সকল ইউনিয়নের কাজের মান মন ছুঁয়ে যাওয়ার মতো। নদী পেরিয়ে দুর্গম চরে ঘর গুলোর বাস্তবায়নও যেন চমকে দেওয়ার মতো।


সুবিধাভোগীরা বলেন,আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আমরা বেজায় খুশি।একেকটি বাড়ি আমাদের স্বপ্নের ঠিকানা। আমাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, প্রধানমন্ত্রীর উপহার এই ঘরগুলো আমাদের মনে জাগিয়েছে স্বপ্ন,পেয়েছি জায়গা সহ ঘর।বাড়ি উঠানে শাকসবজি আবাদ করেও,মিটছে সংসারের চাহিদা।

রহিমা বেগম বলেন,জীবনের এতগুলো বছর নিজের বলে কিছু ছিল না। কোনদিন ভাবিনি নিজের ভালো একটা ঠিকানা হবে। বর্তমান সরকার আমাদের মতো গরিবের দিকে তাকানোর ফলে থাকার জায়গা পেয়েছি। অন্তত নিজের বলে তো কিছু একটা আছে! তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি প্রধানমন্ত্রীকে যেন ভালো ও সুস্থ রাখে। তিনি যেন অনেক দিন বেঁচে থাকেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী বলেন, সারাদেশের ন্যায় সুন্দরগঞ্জ উপজেলায় ১৬৯২ টি পরিবার পেয়েছেন আশ্রয়স্থল।পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা সহ বাড়ির উঠানে শাকসবজি আবাদ করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। জননেত্রী শেখ হাসিনা বলেই এটা সম্ভব হয়েছে।

প্রকল বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বলেন,বৃহৎ এই উপজেলায় মুজিব শতবর্ষের উপহার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরের নির্মাণ কাজ ভালো করার চেষ্টা করছি,কারন এই ঘর গুলো অসহায় মানুষদের আশ্রয়স্থল।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন দেশের একটি মানুষ ও গৃহহীন থাকবে না।আর সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে ঘোষণাকে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিষয়- দেশগ্রাম, প্রশাসন, সংবাদ সম্মেলন উন্নয়ন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর