বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে ফিল্মি স্টাইলে ৩ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট

logoপীরগঞ্জ থেকে মোস্তফা মিয়াশনিবার, ২৮ মে ২০২২, রাত ৮:২৮ সময় 0252
পীরগঞ্জে ফিল্মি স্টাইলে ৩ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট

পীরগঞ্জে ফিল্মি স্টাইলে ৩ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট

মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে  :
রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফিল্মি স্টাইলে ৩ বাড়িতে হামলা, অগ্নিসংযোগ করে ৫টি গরুসহ নগদ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শিবপুর গ্রামে ঐ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, বাজে শিবপুর গ্রামের তছলিম উদ্দিনের সহোদর পুত্র রেজাউল করিম (৩৫), ছাইফুল ইসলাম (৪৫), শহিদুল ইসলাম (৩৭) ও মমিনুল ইসলাম (৫০) পৈত্রিক সূত্রে প্রায় ৬০/৭০ বছর ধরে ২ একর ৩৯ শতাংশ জমি চাষাবাদ করে আসছিল। সম্প্রতি তারা ওই জমিতে সহস্রাধিক ইউক্লিপ্টাস গাছ, বাঁশ ও পাট আবাদ করেন। 
বিরোধপূর্ণ ওই জমি নিজেদের দাবি করে একই গ্রামের ইসলাম মন্ডলের পুত্র মেরাজুল ইসলামের নের্তৃত্বে প্রায় শতাধিক ভাড়াটে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলে পড়ে। এ সময় ভূক্তভোগী পরিবারের পুরুষ লোকেরা ঢাকায় গার্মেন্টস ও রিক্সা শ্রমিকের কাজে নিয়োজিত ছিল। হামলাকারীরা সংশ্লিষ্ট বাড়ির মহিলাদের ভয়-ভীতি ও জিম্মি করে সাইফুল ইসলাম (৪৫) এর খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়ে সাইফুলের গোয়াল ঘর হতে ১টি গরু, গরু ব্যবসায়ী  মাজেদের গরু খামার থেকে ৪টি গরু, রেজাউল করিমের ঘরের আসবাবপত্র তছনছ করে ১লক্ষ ৩২ হাজার টাকা লুটে নিয়ে যায়। শুধু তাই নয়, হামলাকারীরা অস্ত্র উচিয়ে টর্চ লাইট জ্বালিয়ে মহা উল্লাসে সম্প্রতি রোপনকৃত সমুদয় ইউক্লিপ্টাস গাছ, পাট ও বাঁশ কেটে সাবাড় করে দেয়।
একই গ্রামের প্রত্যক্ষদর্শী মোফারুল ইসলাম ও তছফির উদ্দিন জানান, হামলার ঘটনাটি মধ্যযুগকেও হার মানিয়েছে। গৃহবধূ শরিফা বেগম বলেন, ১৫/২০ মিনিটের ওই হামলার সময় এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল।
ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, জরুরী সেবার জন্য থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ উপস্থিত হলেও ভূমিকা ছিল রহস্যজনক।
এদিকে ঢাকায় অবস্থানরত ভুক্তভোগী পুরুষ সদস্যরা শনিবার দুপুরে বাড়ি পৌছে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এসআই ফয়জার রহমানের সঙ্গে কথা হলে হামলার বিষয় অস্বীকার করে বলেন, জমি নিয়ে দু'পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গ্রামটি মূলতঃ দু'ভাগে বিভক্ত।

বিষয়- অপরাধ, দেশগ্রাম, ঘটনা-দুর্ঘটনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর