বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৪ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহতের খবরে বাসে আগুন

logoআলমগীর কবীররবিবার, ১ ডিসেম্বর ২০২৪, রাত ১:৫৫ সময় 0215
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহতের খবরে বাসে আগুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নিরাপত্তাকর্মী নিহতের খবরে বাসে আগুন

আলমগীর কবীর:

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় মুন্নাফ মালিথা(৪৪) নামের নিরাপত্তাকর্মী দুর্ঘটনায় পতিত হয় । জানা যায়,অনন্ত ক্যাজুয়েল নামের একটি কারখানায় চার বছর যাবৎ নিরাপত্তাকর্মী হিসেবে চাকুরীরত ছিল মুন্নাফ মালিথা । বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল এর নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার (৪৪) ঘটনাস্থলেই মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসে আগুন ধরিয়ে দেন। শনিবার (৩০ নভেম্বর)২০২৪ইং রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে গেলে ইট পাটকেল ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা।

 তারগাছ এলাকায় বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে আশপাশের কারখানা গুলোতে। আশপাশের কয়েকটি কারখানার অতি উৎসাহী শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.মোস্তফা কামাল বলেন, বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবরে চারটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুনেছি মরদেহ টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ডেলিভারি হোস পাইপ খুলে পানি দেবে,এ সময় পাবলিক অ্যাটাক করে। তাই ফায়ার কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে। আমরা শুনেছি ৩-৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর তারগাছ এলাকায় স্থানীয় অনন্ত ক্যাজুয়েল গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিরাপত্তা কর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে খবর ছড়ায়। পরে উত্তেজিত শ্রমিকরা কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের বাধার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করায় রাত ১০.৩০ দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় ।

বিষয়- মহানগর সড়ক দুর্ঘটনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর