বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আগামীকাল থেকে পদ্মা সেতুতে চলবে দুই ট্রেন

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, বিকাল ৬:২৬ সময় 0243
আগামীকাল থেকে পদ্মা সেতুতে চলবে দুই ট্রেন

আগামীকাল থেকে পদ্মা সেতুতে চলবে দুই ট্রেন

রেলওয়ে পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচলে নতুন যাত্রা শুরু হতে হচ্ছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে বর্তমানে প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করছে। এ রুটে সিঙ্গেল লাইনের ক্ষমতা রয়েছে এর অর্ধেক ট্রেন চালানোর। কিন্তু বিকল্প রুট ও ডাবল লাইন না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন ৪৮টি ট্রেন চলাচল করছে। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঐ রুটে ঝুঁকি কমাতে ও দ্রুত সময়ের মধ্যে ট্রেন চালাচলে নতুন রুট ব্যবহারের সিদ্ধান্ত নেয়। পর্যায়ক্রমে আরও ট্রেন নতুন এ পথে চালানো হবে।


বর্তমানে ট্রেন দুটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করছে। ঢাকা থেকে খুলনা ও বেনাপোল পর্যন্ত ট্রেন দুটি পৌঁছতে সময় লাগছে প্রায় ১১ ঘণ্টা। নতুন রুট পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছাতে ট্রেন দুটির সময় লাগবে মাত্র সাড়ে ৫ ঘণ্টা। নতুন রুটে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতি নিয়ে ট্রেন চলবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আরও ৫ জোড়া (১০টি) ট্রেন চালানোর সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রুটে প্রস্তুত ট্রেনগুলো চালানো হবে।
জানা গেছে, নতুন রুটে চলা ট্রেনগুলো কমলাপুর স্টেশন ৮, ৯ ও ১০ নম্বর প্ল্যাটফরম হয়ে চলাচল করবে। ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন রেলপথে যথাযথ গতি নিয়ে ট্রেন চালাতে লোকবলসহ সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পূর্ণ হয়েছে।
এদিকে,যাত্রীরা আগের নিয়মেই অনলাইনে টিকিট কাটতে পারছেন বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মাসুদ সরওয়ার।


‘সুন্দরবন এক্সপ্রেস’ (৭২৫) খুলনা ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে ও ঢাকা পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে ও খুলনা পৌঁছাবে বিকাল ৩টা ৫০ মিনিটে। অন্যদিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ (৭৯৫) ট্রেনটি বেনাপোল ছাড়বে বেলা ১টায় ও ঢাকা পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে। অন্যদিকে ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে ও বেনাপোল পৌঁছাবে সকাল ৭টা ২০ মিনিটে।

বিষয়- আলোচনা, যোগাযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর