শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩০ সময়
আলমগীর কবীরমঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:৪৬ সময় 0222
গাজীপুরের গাছায় দুটি আগ্নেয়াস্ত্র,চারটি ম্যাগজিনসহ এক ব্যক্তি গ্রেপ্তার
আলমগীর কবীর:
গাজীপুরে অবৈধ অস্ত্রসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর)২৯২৫ইং রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২টি অবৈধ পিস্তল,৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) ঢাকার হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটেলা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। তিনি গাছা থানাধীন খাইলকুর বগারটেক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
গাছা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে থানাধীন এলাকায় মোসলেম উদ্দিনের ভাড়াকৃত কক্ষে অভিযান চালানো হয়। অভিযানকালে তার কক্ষ থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে গাছা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।