শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রংপরের পীরগঞ্জে পল্লী বিদ্যুৎ ঠিকাদার শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ,৬লক্ষ টাকার রফাদফায় লাশ দাফন ।

logoমোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকেমঙ্গলবার, ৭ জুলাই ২০২০, রাত ৩:৩০ সময় 0770
রংপরের পীরগঞ্জে পল্লী বিদ্যুৎ ঠিকাদার শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ,৬লক্ষ টাকার রফাদফায় লাশ দাফন ।

রংপরের পীরগঞ্জে পল্লী বিদ্যুৎ ঠিকাদার শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ,৬লক্ষ টাকার রফাদফায় লাশ দাফন ।


পীরগঞ্জ, রংপুরপ্রতিনিধ
রংপুরের পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর নামক স্থানে গত ৪জুলাই বিকেল আনুমানিক ৫টায়পল্লীবিদ্যুৎ লাইনে পোল্ট্রি ফার্মের জেনারেটরের সংযোগেবিদ্যুৎপৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর ঘটনাটি ৬ লক্ষ টাকার রফাদফায়,ময়না তদন্ত ছাড়াই নামমাত্র ইউডি মামলা করে নিহতের লাশ দাফন করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শিদের বিবরনে জানা যায়, উক্ত স্থানে শঠিবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতির লাইনের একটি পিলার হেলে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করেদিয়ে ঠিকাদারের শ্রমিক কর্তৃক মেরামতের কাজ চলছিল। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় অই লাইনের আওতায় স্থানীয় আলমগীর পোল্ট্রি ফার্মে ও বিদ্যুৎ ছিলনা।এমন সময় উক্ত পোল্ট্রি ফার্মের নিজস্ব জেনারেটর চালু করায় উল্টো পাশের্  বিদ্যুৎ প্রভাবিত হয়ে পল্লী বিদ্যুৎ লাইন বিদ্যুতায়িত হয়ে-৩ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে বিকট শব্দে লাইন থেকে মাটিতে ছিটকে পড়ে। গুরুতর অ সুস্থ অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাসকিন মিয়া (৩৫) এর মৃত্যু ঘটে। নিহত তাসকিন মিঠাপুকুর উপজেলার কাঠাঁলী (কাজীপাড়া) গ্রামের আব্দুর রহহমানের পুত্র বলে জানা যায়। অপর ২ শ্রমিক মমিন ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (৩৬) আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এদিকে এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানান, সন্ধ্যার মধ্যে তরিঘড়ি করে পল্লীবিদ্যুৎ সদর দপ্তরে মিঠাপুকুর উপজেলার জনৈক এক আওয়ামীলীগ নেতার নের্তৃত্বে বিদ্যুৎ কর্তৃপক্ষ,পুলিশ প্রশাসনের প্রতিনিধি, পল্লীবিদ্যুৎ ঠিকাদার ও পোল্ট্রি ফার্মের প্রতিনিধিসহ ৬ লক্ষটাকায় বিষয়টি রফাদফা করা হয়েছেএবং থানার অনুমতি সাপেক্ষে ৫ জুলাই সকাল ১১টায় ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ দাফন করা হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার আনারুলের সাথে কথাহলে, তিনিএর সত্যতা স্বীকার করেনএবং বলেন এর জন্য তাকে ৩ লক্ষ টাকা গুনতে হয়েছে। অপরদিকে পোল্ট্রি ফার্মের মালিক আলমগীর হোসেনের বড় ভাইয়ের সাথে কথা হলে তিনিও জানান, ঠিকাদার এ ব্যাপাওে ৩ লক্ষটাকা দিয়েছে আমাদের কেও ৩ লক্ষটাকা গুনতে হবে, তানা হলে নাকি আমাদের নামে হত্যা মামলা করা হবে।
পল্লীবিদ্যুতের ভেন্ডাবাড়ী সাব-জোনাল অফিসের এ জি এম মনিমুল ইসলামের সাথে কথা হলে তিনিবলেন, বিষয়টি নিয়ে একটা সমঝোতা হয়েছে।তবে এর জন্য পুরোপুরি পোল্ট্রি ফার্ম মালিকই দায়ি। ইতিমধ্যে আমরা ৩ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটিও গঠন করেছি।
অপরদিকে রাত আনুমানিক ৯টায় ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন তালুকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে এড়িয়ে যান। পরে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্রকে না পেয়ে ওসি তদন্ত মাসুম এর সাথে যোগাযোগ করা হলে তিনিও অনুরুপ কথা বলেন।অপরদিকে রাত ১১টায় আবারও যোগাযোগ করা হলে ওসি তদন্ত মাসুম বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
এ বিষয়ে নিহতের বাবা আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হ্যা শুনেছি এটা নাকি উনারা মিমাংশা করেছে। জানি না আমাদের জন্য কি করবে ? আমার ছেলেই চলে গেল, আমি টাকা দিয়ে কি করবো ?
বিষয় টি নিয়ে এলাকাবাসীর মাঝে সংশয় দেখা দিয়েছে, তাদেও ধারনা আদৌও কি নিহতের পরিবার সমঝোতার ৬ লক্ষ টাকা পাবে ? সচেতন মহল এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


বিষয়- অপরাধ, দেশগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর