শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরের কালিয়াকৈরে কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ

logoবিল্লাল হোসেন সাজু ,গাজীপুর :সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, রাত ২:২৫ সময় 0348
গাজীপুরের কালিয়াকৈরে কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে কৌশলে পোশাক শ্রমিকদের বরখাস্তের অভিযোগ


বিল্লাল হোসেন সাজু,গাজীপুর :
গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৭০ জন পোশাক শ্রমিকদের ৭ দিনের সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে এমন অভিযোগ করেছেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় লিংক টেক্স স্পোর্টসওয়ার লিমিটেড পোশাক কারখানায়।

১৩ সেপ্টেম্বর২০২২ইং মঙ্গলবার সকালে পোশাক কারখানায় গেটে শ্রমিকের প্রবেশকালে নিরাপত্তাকর্মীরা বাঁধা প্রদান করে এবং শ্রমিকদের একাংশকে কারখানা ক্যান্টিনে আটকে রাখে বলেও অভিযোগ করেছেন শ্রমিকেরা।
শ্রমিকেরা জানান,শিল্প পুলিশের সহযোগিতায় শ্রমিকদের কারখানা থেকে অবমুক্ত করা হয়। শ্রমিকরা আরো জানান, তাদের সাপ্তাহিক ছুটি প্রদান করা হয় না। এমনকি অতিরিক্ত কর্ম মজুরী প্রদান করা হয় না।

অসুস্থ হলে ও কোন ছুটি পায়না শ্রমিকেরা। অসুস্থ্য হয়ে কাজে এসে ছুটি চাইলেও অনুপস্থিত দেখানো হয়। আর সে কারণে মাসিক পাওনা বেতন আটকিয়ে রাখা হয়। যার ফলে শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি দাবি জানায়,তাদের অনুপস্থিতি দিনের কারণে পুরো মাসের বেতন আটকিয়ে না রাখার জন্য। শ্রমিকদের দাবি প্রকাশ করায় তাদের কে ১ সপ্তাহের সাময়িক বরখাস্ত দেখিয়ে কৌশলে বের করে দেয়া হয়েছে।

এবিষয়ে লিংক টেক্স স্পোর্টসওয়ার লিমিটেডের গেটে গিয়ে প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা ও টাইম কিপার মুঠোফোনে জানায়,প্রতিষ্ঠানে কেউ নেই সবাই হেড অফিসে চলে গেছে। প্রতিষ্ঠানের ভেতরে অবস্থানরত শিল্প পুলিশের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারাও যোগাযোগ করেননি।

পরক্ষণেই ওই প্রতিষ্ঠানে শিল্পপুলিশের উর্দ্ধতন কর্মকর্তা প্রবেশ করেন। নিরাপত্তার্মীর কাছে ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করাতে বললে নিরাপত্তারক্ষীরা আপত্তি জানিয়ে বিদায় করে দেয়,এটা তাদের কাজ নয় বলে। এদিকে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মুক্তারুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি ।

অপরদিকে,উপস্থিত শিল্প পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান,শ্রমিক বান্ধব পরিবেশ বজায় রাখতে আমরা সবসময় প্রস্তুত । কোন প্রতিষ্ঠানে শ্রমিক আন্দোলন হউক সেটা আমাদের প্রত্যাশা নয় । যাতে করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার উদ্ভোব না হয়,উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে আমরা সেই দায়িত্ব পালন করি ।

বিষয়- জনদূর্ভোগ, শ্রমিক ও শিল্প, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর