শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কুমরসই দ্বিমুখী দাখিল মাদ্রাসা শিক্ষার্থী-৬,শিক্ষক কর্মচারী-১৪

logoমোস্তফা মিয়া,পীরগঞ্জ রংপুর থেকেসোমবার, ২৫ জুলাই ২০২২, রাত ১০:৪৯ সময় 0272
কুমরসই দ্বিমুখী দাখিল মাদ্রাসা শিক্ষার্থী-৬,শিক্ষক কর্মচারী-১৪

কুমরসই দ্বিমুখী দাখিল মাদ্রাসা শিক্ষার্থী-৬,শিক্ষক কর্মচারী-১৪



মোস্তফা মিয়া পীরগন্জ (রংপুর)থেকে  :

বেলা ১২টা ৫ মিনিট। কমন রুমে অলস সময় কাটাচ্ছে সর্বসাকুল্যে ৪ শিক্ষার্থী। দু'জন ৬ষ্ঠ শ্রেণির বাকী দু'জন ৭ম শ্রেণির ছাত্রী। পায়ে হেঁটে মাদ্রাসার প্রতিটি শ্রেণি কক্ষ ঘুরে দেখা মেলে ৮ম শ্রেণির দু'জন শিক্ষার্থীকে পাঠদান করছেন এক শিক্ষক  । ৯ম ও ১০ম শ্রেণিতে কোন শিক্ষার্থী খুঁজে পাওয়া যায়নি। শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীরা খোশগল্পে মত্ত অফিস রুমে।  সোমবার সরেজমিনে গিয়ে এমন দৃশ্যের দেখা মেলে পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের কুমরসই দ্বিমুখী দাখিল মাদ্রাসায়।
ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সুলতান মাহমুদ। তিনি নিজেই কম্পিউটার শিক্ষক। কম্পিউটার কক্ষ না থাকলেও অফিসের পাশেই যত্রতত্র অবস্থায় পড়ে থাকতে দেখা গেল পুরনো একটি পিসি ও একটি মনিটর। যার উপর ধুলো বালির স্তর পড়ে আছে। যেন কতদিন ধরে ওই সব স্পর্শই করা হয়নি।



এ ব্যাপারে সুপার সুলতান মাহমুদ জানান,উক্ত মাদ্রাসায় এবতেদায়ী ও দাখিল শাখা মিলে মোট ১'শ ৪৫ জন শিক্ষার্থী। গড়ে প্রতিদিন ৭৫/৮০ জন শিক্ষার্থী প্রতিষ্ঠানে উপস্থিত হয়। কিন্তু আজকে শিক্ষার্থীর উপস্থিতি এত নগন্য কেন? এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিক তিনি নিশ্চুপ থাকলেও পরে বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ নারী শিক্ষার্থী দরিদ্র। তাই তারা জীবিকার তাগিদে বিভিন্ন চুলের কারখানায় চাকুরী করে। 



এদিকে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে মাদ্রাসার বাহিরে প্রায় অর্ধশতাধিক ক্ষিপ্ত অভিভাবক ওই মাদ্রাসার নানা অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন। তাদের মধ্যে ওই মাদরাসার সাবেক সভাপতি ইসমাইল হোসেন,অভিভাবক জব্বার আলী,ময়নুল হোসেন ও রুহুল আমিন আক্ষেপ করে বলেন,ভারপ্রাপ্ত সুপার সুলতান মাহমুদ মাদ্রাসায় কখন কিভাবে ম্যানেজিং কমিটি গঠন করেছেন,আমরা তা কিছুই জানিনা। এ জন্য শ্রেণি কক্ষে নোটিশ করা,খসড়া ভোটার তালিকা করা, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করাসহ ম্যানেজিং কমিটির গঠন ও কার্যাবলী সম্পন্নে প্রিসাইডিং অফিসার নিয়োগের বিধান থাকলেও তা মানা হয়নি। অথচ গোপনে সকল প্রক্রিয়া সম্পন্ন দেখিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে মর্মে প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে।
তারা আরো জানান,কুমরসই দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় ছেলে মেয়ে পড়েনা অথচ তাকেও নাকি ম্যানেজিং কমিটির মধ্যে রাখা হয়েছে। তাছড়া ওই মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীই ভাড়াটে।




এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল মমিন মন্ডলের সঙ্গে সাক্ষাৎ করা হলে তিনি জানান,কুমরসই দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় কমিটি গঠনে অনিয়মের লিখিত অভিযোগ পেয়েছি। মাদ্রাসায় শিক্ষার্থীর উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পীরগঞ্জের বেশ কয়েকটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়- শিক্ষা তথ্য প্রযুক্তি, আলোচনা, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর