শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:২১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন

logoমোস্তফা মিয়া পীরগঞ্জ(রংপুর) থেকে:সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, রাত ৮:৩০ সময় 0206
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন

মোস্তফা মিয়া পীরগঞ্জ(রংপুর) থেকে:
রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান আলীকে কৃষক লীগ নেতার অপবাদ দিয়ে ওই পদে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলনের ৭২ ঘন্টা পরই পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় সংক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে ওই বিএনপি নেতা শাহজাহান আলী তার দলীয় ব্যাখ্যা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহŸায়ক মোস্তফা মিয়া।

সংবাদ সম্মেলনে শাহজাহান আলী বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির মুলধারার রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলার ভয়ে আমি স্ত্রী, সন্তান রেখে প্রায় দীর্ঘদিন পালিয়ে ছিলাম। ফ্যাসিষ্ট আওয়ামী লীগের রাজনৈতিক হয়রানি থেকে বাঁচতে আমি অনেকটা সময় আত্মগোপনে থেকেছি। তারপরও আমি বিএনপির রাজনৈতিক আদর্শ জলাঞ্জলি দেইনি।

নানাবিধ হুমকি ধামকির মধ্যেও বিএনপির দলীয় কর্মসূচী পালন করেছি। জীবনের ঝুঁকি নিয়ে আমি ২০২৩ সালে মদনখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। আমার সাংগঠনিক দক্ষতা এবং জনপ্রিয়তায় গত ৯ ফেব্রæয়ারী উপজেলার কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সাধারন সম্পাদক নির্বাচিত হই। কাউন্সিলে ৪৫৯ জন কাউন্সিলরসহ জেলা ও উপজেলা বিএনপির সহ¯্রাধিক উপস্থিত ছিলেন।  আমার এ বিজয়ে ইর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দি প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ আমার এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পাশাপাশি তিনি আমার ছবি এডিট করে কৃষক লীগের মিছিলে দেখিয়েছে। আমি তার অপতৎপরতা, উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা এবং বানোয়াট খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিষয়- দেশগ্রাম, সংগঠন, সংবাদ সম্মেলন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর