শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৮ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে বিতর্কিত ওসি রাশেদের স্থলাভিষিক্ত হলেন আমিনুল

logoখবরের সময় ডেস্ক:বুধবার, ১৮ জুন ২০২৫, রাত ১:১৮ সময় 0724
গাজীপুরে বিতর্কিত ওসি রাশেদের স্থলাভিষিক্ত হলেন আমিনুল

গাজীপুরে বিতর্কিত ওসি রাশেদের স্থলাভিষিক্ত হলেন আমিনুল

 গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)‘র গাছা থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদকে বদলি করা হয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র নয় মাসের মাথায় তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

গত ১৬ জুন২০২৫ইং মঙ্গলবার জিএমপি কমিশনার ড.মো. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানান। একই দিনে ডিবি (উত্তর) এর পরিদর্শক মো. আমিনুল ইসলামকে গাছা থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা যায়, ওসি আলী মোহাম্মদ রাশেদ গাছা থানার আগে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ইং এ তিনি গাছা থানায় ওসি হিসেবে যোগদান করেন ।যোগদানের কিছুদিন পর থেকে মামলা বাণিজ্যসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে গাজীপুরে আলোচিত ও সমালোচিত হন।
স্থানীয় বিএনপি‘র দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি আলী মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি এবং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার একাধিক আসামিকে ছেড়ে দেন। এছাড়াও তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, সরকারী খাস জমির বিক্রি চক্র ও জলমহাল দখলে সহায়তা করে মোট অংকের ঘুষ লেনদেন এবং ঝুট নিয়ন্ত্রণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

স্থানীয় একাধিক রাজনৈতিক ও সামাজিক সূত্র জানিয়েছে, ওসি রাশেদ যুবলীগ নেতা আল-আমিনের মাধ্যমে ‘মামলা বাণিজ্য’ চালাতেন। মামলা বাণিজ্য করতে গিয়ে গাজীপুরের বাইরে অবস্থানরত ব্যক্তি, দুই বছরের বেশি সময় ধরে প্রবাসে থাকা ব্যক্তি এবং নিরীহদের ছাত্র আন্দোলনের মামলায় আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, যুবলীগ নেতা থেকে কথিত ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয়ধারী আল-আমিনের মাধ্যমে গাছা থানায় একটি ‘মামলা বাণিজ্য চক্র’ গড়ে ওঠে। যার নেপথ্যে প্রত্যেক্ষ ও পরোক্ষ্য মদদে ছিলেন ওসি রাশেদ।

এছাড়াও আলামিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনাবাড়ী মেট্রো থানায় দায়েরকৃত একটি মামলায় (তারিখ: ৩ মে ২০২৫, মামলা নম্বর: ৩, আসামি নম্বর: ৩৮) নিজে আসামি হয়েও ওসি রাশেদের মদদে বিভিন্ন মামলায় সাধারণ মানুষকে আসামি করার সক্রিয় ভূমিকা পালন করেন।আলামিনের স্ত্রীসহ তার পরিবারের ঘনিষ্ঠদেরও ছাত্র আন্দোলনের মামলায় আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অনিয়ম ও পুলিশি ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো নিয়ে ভূক্তভূগীদের সংবাদ সম্মেলনে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

বিষয়- প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর