শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ২:৪৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

নবীন শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠার আমন্ত্রণ উপাচার্যের

logoখবরের সময় ডেস্কঃরবিবার, ২৬ নভেম্বর ২০২৩, সকাল ৪:৩১ সময় 0423
নবীন শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠার আমন্ত্রণ উপাচার্যের

নবীন শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে ওঠার আমন্ত্রণ উপাচার্যের

নবীন শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে নিজেকে তৈরির আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, আগামী বিশ্বে প্রযুক্তি, বিজ্ঞানে ও আত্মমর্যাদায় তোমাদের নেতৃত্ব দিতে হবে। বুক ফুলিয়ে মনে ধারণ করে বলবে- তুমি বাঙালির আদর্শ সন্তান।' শনিবার (২৫ নভেম্বর) ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ‘এই দেশের অতন্ত্র প্রহরী আমাদের সন্তানেরা। তোমরা নিজেদের অসাম্প্রদায়িক, আধুনিক, গণতান্ত্রিক, উদার এবং দেশমাতৃকাকে ভালোবাসার বিশ্বনাগরিকে পরিণত কর। তুমি জানো না তোমার স্বপ্নের সীমানা কী? কিন্তু তুমি ঠিকই জানো- তোমার হাতে যে মোবাইলটি রয়েছে তাতে ই-বুক, ই-জার্নাল, ই-লাইব্রেরির একসেস পাওয়া যায়। সমস্ত তথ্য তোমার হাতের মুঠোয়। যখনই তোমার ডিভাইসটি হাতে থাকবে জ্ঞানের অনুসন্ধান করবে। তোমার পাঠ্যসূচির আপডেট তথ্য খুঁজবে। শিক্ষকের নির্দেশনা মেনে বাসায় নিয়মিত অধ্যয়ন করবে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা এই তারুণ্যে উচ্ছ্বাস করবে, ইউটিউব দেখবে, গান শুনবে-সবকিছু করবে। কিন্তু নিয়মিত ৬ থেকে ৮ ঘণ্টা প্রতিদিন পড়াশোনা করবে। এতে কোনো আপস করবে না। জ্ঞানের অন্বেষণ তোমাকে করতেই হবে। জীবনে আগামী দুইবছর আর কোনোদিন ফিরে পাবে না। জীবন তোমার আরো সুন্দর হবে, মহিমাময় হবে। কিন্তু আগামী দু’বছরে তুমি জ্ঞানের সাগরে অবগাহন করার যে সুযোগ পাবে- এই সুযোগ আর কোনোদিন ফিরে আসবে না। উচ্ছ্বাসের যে অবগাহন তা এই তারুণ্যে থাকবে। কিন্তু বিজ্ঞানের শিক্ষার্থীদের যুক্তিতে চলতে হবে। অনুসন্ধানে চলতে হবে। আমাদের বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে। কিন্তু প্রকৃতি সুরক্ষা করতে পারেনি। বরং প্রকৃতি বিনষ্ট করেছি আমরা। বিজ্ঞান এবং প্রকৃতি এই দুইয়ের সমন্বয় ঘটাতে হবে। তোমাদের হাতে যেন প্রকৃতির সর্বোচ্চ সুরক্ষা হয়, বিজ্ঞানের সেই শিক্ষাও তুমি গ্রহণ করবে।
নবীন শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হওয়ার আমন্ত্রণ জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘প্রযুক্তি ভাবনায় আগামীর বাংলাদেশ তোমার হাতে গড়ে দেবে বলেই পূর্বসূরীরা রক্তস্নাত এক বাংলাদেশের মধ্য দিয়ে অপূর্ব সুন্দর এক দেশ দিয়ে গেছেন। এ এক ভিন্ন চরিত্রের বাংলাদেশ। এ এক অনন্য সুন্দর ভ‚মি। ১৯৭১ সালে মাত্র ৯ মাসের সশস্ত্র সংগ্রাম করেছেন আমাদের পূর্বসূরীরা। আজ যে বাংলাদেশে বসে নবীনবরণের উচ্ছাসে তুমি মেতেছ- এইটুকুন সুন্দর সময়ের জন্য আমাদের পিতা-মাতা, ভাই-বোনসহ এই বাংলাদেশের ত্রিশলক্ষ মানুষ লুঙ্গী, গেঞ্জি পরে বুকে-পিঠে গেরিলা যুদ্ধ করে পাকিস্তানী সশস্ত্র বাহিনীকে পরাস্ত করে একটি মানচিত্র এঁকেছেন।  দু’লক্ষ মা-বোন নির্যাতন সয়ে সয়ে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন। নবীন বন্ধুরা, তোমাদের হাতে মোবাইল থাকবে, তুমি ছবি তুলবে, গান শুনবে। কিন্তু মোবাইলের স্ক্রিনে সব সময় খুশিমনে বাবা-মায়ের ছবিটি রেখ। মোবাইলের স্ক্রিনে বাংলাদেশের মানচিত্র রেখ। হৃদয়ে জাতীয় সংগীত ধারণ কর। প্রিয় দেশমাতৃকাকে আগলে রেখ সযত্নে।

দেশের বিশিষ্ট এই সমাজচিন্তক বলেন, ‘নবীনবরণে অনুষ্ঠানে নিজের, অন্যের, উচ্ছাসের, আনন্দের ছবি তুলছেন শিক্ষার্থীরা। কণ্ঠে জাতীয় সংগীত। হাতের মুঠোয় প্রযুক্তি। এই দুটো মিলে নবীনবরণে মূলত স্বপ্নকে জয় করার অনন্য মুহুর্ত মনে হয়েছে। আমি আশা করব, তোমাদের হাতের মুঠোয় যে প্রযুক্তি এবং হৃদয়ে জাতীয় সংগীত এর সূচনা দিয়ে নবীনবরণ হল। যে ফুল দিয়ে কলেজ তোমাদের বরণ করে নিল। আগামী পৃথিবীর প্রতিটি পথ চলায় তোমাদের জীবনে এই ফুলেল শুভেচ্ছা, জাতীয় সংগীতের স্পন্দন এবং প্রযুক্তি তোমার নিয়ন্ত্রণে হাতের মুঠোয় থাকবে- এই তিনের সমন্বয়ে কলেজের নবীনবরণের মধ্য দিয়ে যে শুভ বার্তার উন্মেষ ঘটেছে সারাজীবন জুড়ে তোমরা সেটিকে ধারণ করতে পারবে।
‘আমাদের এই বৈচিত্র্যপূর্ণ সমাজে পার্বত্য চট্টগ্রামে এক সময় সংঘাত ছিল। তারা আমাদের ভাই, আমাদের পাহাড়ি বন্ধু। আমরা নিজেরা বসে সেই সংঘাত নিরসন করেছি। আমরা শান্তি চুক্তি করেছি। কারো মধ্যস্থতা গ্রহণ করিনি। অতিসম্প্রতি আমরা একটি পদ্মাসেতু করতে চেয়েছিলাম। বিশ্বব্যাংক বলল আমরা নাকি দুর্নীতি করেছি অর্থ দেবে না। আমরা বিনয়ের সাথে বলেছি অর্থ না দেন তাতে সমস্যা নেই। আমাদের রেমিটেন্স যোদ্ধারা পৃথিবীর নানা জায়গা থেকে অর্থ পাঠায়। আমাদের পোশাক শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে অর্থনীতির চাকা সচল রেখেছে। আমাদের মজুর, কৃষক, শ্রমিক ভাইয়েরা দেশের ভালোর জন্য দিনরাত পরিশ্রম করেন। তাদের টাকায় আমরা আত্মমর্যাদার সেতু নির্মাণ করেছি। বিশ্বব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু যুদ্ধে নামিনি। সমুদ্রসীমা বিজয় করে আরেকটি বাংলাদেশ পেয়েছি। ছিটমহল সমস্যা সমাধান করেছি। কারো সঙ্গে সংঘাতে জড়াইনি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মিয়ানমারের লাখো শরণার্থীকে নিজেদের পেটের অর্ধেক খাবার দিয়ে আশ্রয় দিয়েছি। এতে বিশে^ মানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।’
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘আগামীর পথ চলায় সিটি কলেজ তোমাকে যে অভিভাবকত্ব করবে সেটি যেমন তোমাকে ধারণ করতে হবে। একইসঙ্গে আগামীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবকত্বে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় নিজেদের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হবে। নিজেদের প্রস্তুত রেখ। তোমার সামনে অবারিত সুযোগ আসবেই আসবে। এই তারুণ্যে বিজয়ের স্বপ্ন গেঁথে রেখ। মনে রেখ, তোমার সামনে একমাত্র পথ হচ্ছে ভালো মানুষ, সুন্দর মানুষ আর বিজয়ী হওয়া। তোমার বিজয়ের পথে পথে আমাদের সুরক্ষা, শুভকামনা ও ভালোবাসা থাকবে।’ সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদার উদ্দিন আহমেদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মোশাররফ হোসেন চৌধুরী, কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরীসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বিষয়- শিক্ষা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর