শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১:২৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রাজধানীর বনানীতে স্ত্রী ও শিশু সন্তান হত্যাকান্ডের প্রধান আসামী রুবেল কে গ্রেফতার করেছে র‌্যাব-১

logoখবরের সময় ডেস্কশনিবার, ৩ এপ্রিল ২০২১, রাত ৮:২২ সময় 0157
রাজধানীর বনানীতে  স্ত্রী ও শিশু সন্তান হত্যাকান্ডের প্রধান আসামী রুবেল কে গ্রেফতার করেছে র‌্যাব-১

রাজধানীর বনানীতে স্ত্রী ও শিশু সন্তান হত্যাকান্ডের প্রধান আসামী রুবেল কে গ্রেফতার করেছে র‌্যাব-১

গত ২৩ মার্চ ২০২১ ইং তারিখ আনুমানিক ০২০০ ঘটিকা হতে ০৬০০ ঘটিকার মধ্যে রাজধানীর বনানী থানাধীন কড়াইল বৌবাজার¯’ ঝিলপাড় এলাকায় পারিবারিক কলহের জের ধরে ভিকটিম হাসি খাতুন (২৪) ও তার সন্তান নিরব (০৫)’দ্বয়কে  ভিকটিমের স্বামী রুবেল (৩০) নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা রুজু করে।যার নম্বর-৩০ তারিখ ২৪/০৩/২০২১ ইং, ধারা- ৩০২/২০১ দঃ বিঃ। এই নির্মম হত্যাকান্ডের ঘটনাটি বর্ণিত এলাকায় আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। এই হত্যাকান্ডের প্রেক্ষিতে র‌্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততম সময়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 
ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া সকিনস্থ কামারপাড়া কাঁচামালের আড়ৎ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ রুবেল (৩০),পিতা-তাজুল ইসলাম,মাতা- বিলকিস আক্তার’কে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
ঘটনার বিবরণে জানা যায়, ধৃত আসামী রুবেল রাজমিস্ত্রির কাজ করে। সে বিগত ০৭ বছর পূর্বে ভিকটিম হাসি খাতুনকে বিয়ে করে রাজধানীর বনানী থানাধীন কড়াইল এলাকায় বসবাস করত। তাদের একমাত্র ছেলে সন্তান নিরব (০৫)। গত ০৫ মাস আগে ধৃত আসামী রুবেল স্ত্রী সন্তান নিয়ে কুমিল্লা জেলার ইলাসপুর এলাকায় তার গ্রামের বাড়িতে বসবাস শুরু করে। ধৃত আসামী রুবেল তার স্ত্রী ভিকটিম হাসিকে পারিবারিক কলহের জের ধরে প্রায়শই নির্মমভাবে শারীরিক নির্যাতন ও অত্যাচার করত। ভিকটিম হাসি শারীরিক নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে গত ১৯ মার্চ ২০২১ ইং তারিখ তাদের একমাত্র সন্তান নিরব (০৫)’কে নিয়ে তার বাবার বাড়ি বনানী থানাধীন কড়াইল বৌবাজার এলাকায় চলে আসে। পরবর্তীতে ধৃত আসামী রুবেল গত ২২/০৩/২০২১ ইং তারিখ ভিকটিমকে নিজ বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কড়াইল এলাকায় ভিকটিমের বাবার বাড়িতে আসে। ভিকটিম তার স্বামীর সাথে যেতে না চাইলে ধৃত আসামী গত ২৩/০৩/২০২১ ইং তারিখ রাত অনুমান ০২০০ ঘটিকায় পারিবারিক কলহের জের ধরে ভিকটিম হাসি খাতুন (২৪)’কে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে কড়াইল বৌবাজারস্থ ঝিলের পাড় এলাকায় লাশ ফেলে রাখে। পরবর্তীতে একই দিন অনুমান ০৬০০ ঘটিকার সময় ধৃত আসামী রুবেল তাদের একমাত্র সন্তান নিরব (০৫)’কে গলা টিপে হত্যা করতঃ লাশ তার মায়ের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিষয়- আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর