বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পুলিশ বাহিনীর ওপর অনাস্থা হামলা,হুমকি ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিনষ্ট হচ্ছে শৃঙ্খলা

logoখবরের সময় ডেস্ক:শুক্রবার, ২১ মার্চ ২০২৫, বিকাল ৭:৪২ সময় 0203
পুলিশ বাহিনীর ওপর অনাস্থা হামলা,হুমকি ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিনষ্ট হচ্ছে শৃঙ্খলা

পুলিশ বাহিনীর ওপর অনাস্থা হামলা,হুমকি ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিনষ্ট হচ্ছে শৃঙ্খলা

পুলিশ বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের প্রতিনিধি হয়ে রাষ্ট্র,রাষ্ট্রের মানুষের নিরাপত্তা, জনসেবা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে। গত ৫ আগস্ট ২০২৪ইং দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা ক্রমাগত হামলা ও মারধরের শিকার হচ্ছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর,সাভার,নারায়ণগঞ্জ,গাজীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, যশোর, মৌলভীবাজারসহ অন্য স্থানেও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলা, হুমকি ও আসামি ছিনতাইয়ে বিষ্ট হচ্ছে রাষ্ট্রের শৃঙ্খলা এমনকি থানার ভেতরেও পুলিশ হামলার শিকার হচ্ছে। কোথাও হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। বেশির ভাগ ক্ষেত্রে উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণে ঘটেছে ওসব ঘটনা। পুলিশ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ১০টি ঘটনা ঘটেছে। কোথাও কোথাও থানায় ঢুকে পুলিশ সদস্যদের শাসানো এবং প্রকাশ্যে পুলিশকে হুমকি দেয়া হয়েছে। আর গত সাত মাসে পুলিশের ওপর ২৬৭টি হামলার ঘটনা ঘটেছে। ওসব ঘটনায় মামলা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনে গত বছরের আগস্টে ২৪টি, সেপ্টেম্বরে ২৪টি, অক্টোবরে ৩৪টি, নভেম্বরে ৪৯টি, ডিসেম্বরে ৪৩টি, জানুয়ারিতে ৩৮টি এবং ফেব্রুয়ারিতে ৩৭টি পুলিশের হামলার ঘটনা ঘটেছে। তার বাইরেও পুলিশ সদস্যদের সঙ্গে বিরূপ আচরণের বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে ঐসকল হামলার মধ্যে বেশ কয়েকটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

সূত্র আরও জানায়,পুলিশের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ প্রদর্শন। তাতে রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। কারণ এটি আইন ও শৃঙ্খলার বিরুদ্ধে হামলা। এর ফলে দেশের নাগরিকদের দীর্ঘ মেয়াদে এর খেসারত দিতে হবে। হামলা, হুমকি ও আসামি ছিনতাইয়ের মতো ঘটনা পুলিশ বাহিনী নতুন সংকটে ফেলছে। তাতে দেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীনতা এবং রাষ্ট্রের স্থিতিশীলতার হুমকি বাড়ছে। রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে হলে আইন প্রয়োগকারী সংস্থার নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। এর বিকল্প নেই। কারণ চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীরা সব সময় পুলিশ নিষ্ক্রিয় থাকুক তাই পুলিশ চায়। তারা তাদের ইচ্ছামতো অপরাধ ও স্বার্থসিদ্ধি করতে পারবে। অথচ রাষ্ট্রের স্বার্থে সব অপরাধীকে কঠোর হস্তে দমন করা জরুরি। সেক্ষেত্রে রাজনৈতিক দল, বিভিন্ন প্রতিষ্ঠান,নাগরিক সমাজ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষকে আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা করতে হবে। না হলে দেশে অরাজতকা বাড়তে থাকবে।

এদিকে আইজিপি বাহারুল আলম সম্প্রতি পুলিশের ওপর আক্রমণ না করে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং এই দেশেরই লোক। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না। পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করা সুযোগ দিন। সমাজে স্থিতিশীলতা না আসলে কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো।

বিষয়- ঘটনা-দুর্ঘটনা, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর