বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি শঙ্কা বাড়ছে

logoখবরের সময় ডেস্ক:বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩, রাত ১২:১৩ সময় 0351
সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি শঙ্কা বাড়ছে

সারা দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি শঙ্কা বাড়ছে

দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে শঙ্কা বাড়ছে। এক পরিসংখ্যানের তথ্যানুযায়ী গত দুই মাসে প্রতিদিন গড়ে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে। আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত এক বছরে প্রায় সাড়ে ৭ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক ঘটনায় অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে। আগামী জাতীয় নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার আরো বাড়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি বেআইনি অস্ত্র উদ্ধারে সমন্বিত চালাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সারাদেশে অভিযান চালিয়ে বিগত ২০২২ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এক হাজার ৩৯৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ সময় ৬ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশি-বিদেশি রিভলভার ৭১টি,১৯৫টি দেশি-বিদেশি পিস্তল, একটি এসএমজি,দুটি একে-৪৭ রাইফেল, একটি একে-২২ রাইফেল, তিনটি রাইফেল, ৪৪৩টি ওয়ান শ্যুটার গান,৪১০টি এয়ারগান,ছয়টি শটগান, ৮২টি পয়েন্ট ২২ বোর রাইফেল, ৮৫টি এসবিবিএল,২৫টি ডিবিবিএল, ৬৪টি এলজি, তিনটি কাটা রাইফেল, দুটি রকেট লঞ্চার শেল এবং একটি রকেট লঞ্চার।


এসব ঘটনায় থানায়  মামলা হয়েছে ৪৫০টি। তাছাড়া ঢাকা মহানগর পুলিশ ২০২২ সালে ৬৫টি আগ্নেয়াস্ত্র, ২৬২টি গুলি এবং চার হাজার ২৬৮ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত মামলায় ৪১০ জনকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালে সারাদেশে আগ্নেয়াস্ত্রসহ পুলিশ ৫ হাজার ৮৭৯টি অবৈধ অস্ত্র উদ্ধার করে। সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করা অস্ত্রের বেশির ভাগই বিদেশি। ওসব অস্ত্র যশোরের বেনাপোল, চুয়াডাঙ্গার দর্শনা, সাতক্ষীরার শাঁকারা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, কক্সবাজারের টেকনাফ, উখিয়াসহ অন্তত ৩০টি পথে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে। আর কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অস্ত্রের বড় চালানগুলো দেশে ঢোকে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা তথ্যমতে, দেশের সীমান্তগুলোর অন্তত ৩২টি স্থান দিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। গত ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে গুলির ঘটনা ১৫০টি ছাড়িয়ে গেছে। ওই হিসাবে প্রতিদিন গড়ে গুলিবিদ্ধ হয়েছে ৫ জনেরও বেশি।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে গত মে পর্যন্ত ১৬৫টি গুলির ঘটনা ঘটেছে।  ধারণা করা হচ্ছে দেশে বর্তমানে প্রচুর অবৈধ অস্ত্র আসছে। সূত্র আরো জানায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার দেশজুড়ে সমন্বিত অভিযান চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী তালিকাভুক্ত ২০টি জেলাসহ সীমান্তবর্তী ৩২ জেলায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে,চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করেই পেশাদার সন্ত্রাসীরা ছোট-বড় আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে। এসব অস্ত্রের মধ্যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ ও নাইন এমএম পিস্তল বেশি ঢুকছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে।

পয়েন্ট টু-টু বোরের রিভলভার আসছে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে। কুমিল্লা,যশোরের বেনাপোল ও হিলি সীমান্ত হয়েও এ ধরনের অস্ত্র ঢুকছে দেশে। দেশে অবৈধ অস্ত্র আমদানির শতাধিক সিন্ডিকেট রয়েছে। অবৈধ অস্ত্রের মালিকরা একশ্রেণির সন্ত্রাসীর কাছে অস্ত্র ভাড়াও দিচ্ছে। এদিকে অবৈধ অস্ত্রের ব্যবহার বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপণ্ডমহাপরিদর্শক (ডিআইজি,অপারেশনস)মো. হায়দার আলী খান জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এটা পুলিশের রুটিন কাজ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, আলোচনা, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর