শনিবার, ৭ মার্চ ২০২৬, বিকাল ৬:৪৭ সময়

ব্রেকিং নিউজ **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১**

পীরগঞ্জে স্বামী লাশ দাফনের আগেই স্ত্রীর অধিকার কেড়ে নিলো স্বামীর পরিবার

logoপীরগঞ্জ থেকে মোস্তফা মিয়াশুক্রবার, ২২ এপ্রিল ২০২২, রাত ৩:২৭ সময় 0137
পীরগঞ্জে স্বামী লাশ দাফনের আগেই স্ত্রীর অধিকার কেড়ে নিলো স্বামীর পরিবার

পীরগঞ্জে স্বামী লাশ দাফনের আগেই স্ত্রীর অধিকার কেড়ে নিলো স্বামীর পরিবার


পীরগঞ্জ থেকে মোস্তফা মিয়া :
স্বামীর লাশ দাফন না করে ওরা ভয়-ভীতি দেখিয়ে স্বামীর দেয়া শেষ সম্বল জমিটুকু বলপূর্বক নামে করে নিলো। শুধু তাই নয়, স্বামী আত্নহত্যার প্ররোচণার ভয়-ভীতি দেখিয়ে আমার বাবা-মা’র কাছ থেকেও ১লাখ ৪০হাজার টাকা ও স্বামীর দেয়া আমার নামীয় ০৫ শতাংশসহ অংশীদার সূত্রে প্রাপ্ত ৫শতাংশ জমি বলপূর্বক রেজিষ্ট্রি মুলে হাতিয়ে নিয়েছে স্বামী পরিবারের লোকজন। অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন- নব-বধু শারমিন খাতুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ এপ্রিল)  উপজেলার চতরা ইউনিয়নের কুয়াতপুর গ্রামে।


এলাকাবাসী জানায়, কুয়াতপুর গ্রামের আঃ খালেক এর পুত্র রেজাউল মিয়া(২৫) এর সঙ্গে গত ৭ মাস পুর্বে যাদবপুর গ্রামের হতদরিদ্র রফিকুল ইসলাম এর কন্যা শারমিন খাতুন এর বিয়ে হয় । বিয়ের পর থেকে রেজাউল ও শারমিনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো।

শারমিন জানায়,রেজাউল শারীরিকভাবে ছিল অক্ষম। বিষয়টি উভয় পরিবার জানাজানি হলে রেজাউল আমার নামে ৫শতাংশ জমি রেজিষ্ট্রি করে দিয়ে বলে, যে তুমি আমাকে চিকিৎসার জন্য কিছুদিন সময় দাও। তার আকুতি মিনতির প্রেক্ষিতে গত ১৫ দিন পুর্বে স্বামীর নির্দেশক্রমে পিত্রালয়ে এসে অবস্থান করতে থাকি ।



এ দিকে ১৯ এপ্রিল সকালে রেজাউল তার স্ত্রী শারমিনের সঙ্গে দেখা করতে যায় তার শ্বশুর বাড়ী। শ্বশুর বাড়ীতে আপ্যায়ন শেষে গভীর রাতে নিজ বাড়ী আসে। রেজাউল তার স্ত্রী শারমিনকে সঙ্গে আনেনি বলে তার বড় ভাবি চামেলী বেগম ও তার বড় ভাই রুবেল হোসেন ক্ষিপ্ত হয়ে উঠে। অভিমানি রেজাউল পরদিন (২০এপ্রিল) সকালে সকলের অজান্তে নিজ বাড়ীতে ইদুর মারার ঔষধ খেয়ে আত্মহত্যা করে । বিষয়টি লিখিত ভাবে পীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মৃত্যু রেজাউলের লাশ দাফনের অনুমতি দেয় ।
কিন্তু বুধবার সকালে রেজাউল মারা গেলেও সেদিন লাশ দাফন না করে শারমিন ও তার পরিবারকে আত্নহত্যার প্ররোচণার ভয়-ভীতি দেখিয়ে স্থানীয় ইউপি সদস্য গোল্লা ও আনিছার ১লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এজন্য শারমিনের বাবাকে একমাত্র সম্বল দু'টি গরুও বিক্রি করতে হয়েছে। শুধু তাই নয়, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত লাশ দাফন না করে মামলার ভয় দেখিয়ে স্বামীর দেয়া ০৫ শতাংশ জমিসহ অংশীদার সূত্রে প্রাপ্ত ৫শতাংশ জমি রেজিষ্টিমূলে বলপূর্বক দলীল করে নেয় রেজাউলের পরিবারসহ ঐ চক্রটি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোকন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি হৃদয় বিদারক। পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার বেগম খালেদা জমি রেজিষ্ট্রির কথা স্বীকার করেছেন।
রংপুর জেলা সাব-রেজিষ্ট্রার আব্দুস ছালাম জানান, রেজিষ্ট্র করার পর আর কিছুই করার থাকেনা। তবে এ ব্যাপারে বিজ্ঞ আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর