শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গোটা বাঙালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ-সাংসদ মাহমুদ হাসান রিপন

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩, রাত ১২:১৩ সময় 0149
গোটা বাঙালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ-সাংসদ মাহমুদ হাসান রিপন

গোটা বাঙালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ-সাংসদ মাহমুদ হাসান রিপন


তানিন আফরিন,গাইবান্ধা থেকে:
গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি 
উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আজ অনেক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে সবাই এখন বাংলাদেশকে নিয়ে টানাটানি করে। বাংলাদেশ উন্নত হওয়ার কারণে সবার চোখ পড়েছে বাংলাদেশের দিকে কিন্তু লাভ হবে না।


গোটা বাঙালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।বুধবার (১৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শান্তিনগর হতে মাছেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা মেরামত কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি স্বল্প সময়ের জন্য নির্বাচিত হয়ে যতগুলো ডিও লেটার দিয়েছি একটাও ফেরত আসে নাই। প্রত্যেকটির কাজ হয়েছে। উপনির্বাচনে জয়লাভ করে ১০ মাসের মধ্যে ১০ বছরের উন্নয়ন করেছি।


আগামীতে প্রত্যেকটি গ্রামকে শহরে পরিণত করবো ইনশাল্লাহ। আমার গ্রাম হবে আমার শহর। তিনি বলেন, আগামী নির্বাচনে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করবে কিন্তু কাজ হবে 
না। শেখ হাসিনা ও নৌকার পক্ষেই সবাই ঐক্যবদ্ধ থাকবেন। উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ টিটু মিয়া, স্থানীয় ইউপি সদস্য কাবিল উদ্দিন, মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিক হাউলিদার,ডা. জীবন কৃষ্ণ দাশ, কঞ্চিপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান লিটন মিয়া।


এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, উপজেলার সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিন সাংসদ মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে সমগ্র দেশে নিরাপদ খাবার পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কীমের ভিত্তি প্রস্তর স্থাপন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, ভুট্টা, গম, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মশুর, মুগ ও সয়াবিন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

বিষয়- রাজনীতি, দেশগ্রাম, জাতীয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর