শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছে বিদেশীরা

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, সকাল ৪:৫৭ সময় 0175
কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছে বিদেশীরা

কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছে বিদেশীরা

    বিদেশী নাগরিক চক্রের দল বাংলাদেশ থেকে অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছে । বাংলাদেশে কর্মরত অনেক বিদেশী নাগরিকই নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বিভিন্ন জালজালিয়াতিতেও বিদেশীদের সংশ্লিষ্টতা রয়েছে। ওসব বিদেশির বড় অংশই অনুমতি (ওয়ার্ক পারমিট) ছাড়া বাংলাদেশে কাজ করছে। টিআইবি’র এক গবেষণার তথ্যানুযায়ী এদেশের ২১টি খাতে ৪৪টি দেশের ২ লাখ ৫০ হাজার বিদেশি নাগরিক কাজ করছে। তার মধ্যে মাত্র ৯ হাজার ৫শ কর দিচ্ছে। বাকি ২ লাখ ৪১ হাজার বিদেশীই অবৈধ। তারা এদেশ থেকে বছরে ২৬ হাজার ৪শ কোটি টাকা নিয়ে যাচ্ছে। ফলে ১২ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব হারাচ্ছে সরকার।



    সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশে সবচেয়ে বেশি রয়েছে ভারতের নাগরিক। তাছাড়া চীন, শ্রীলংকা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, তুরস্ক, নরওয়ে এবং নাইজেরিয়া উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক এদেশে রয়েছে। বিদেশি নাগকিরদের নূন্যতম মাসিক বেতন ১ হাজার ৫শ মার্কিন ডলার। আর সব মিলিয়ে বিদেশি কর্মীদের মোট বার্ষিক আয় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর এদেশে যেসব খাতে বিদেশি শ্রমিকরা কাজ করছে সেগুলো হলো

    তৈরি পোশাক, টেক্সটাইল, বায়িং হাউজ, বহুজাতিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,মোবাইল ফোন কোম্পানি, তথ্যপ্রযুক্তি,চামড়াশিল্প,চিকিৎসাসেবা,কার্গোসেবা,আন্তর্জাতিকএনজিও,বিজ্ঞাপনী সংস্থা,তেল ও গ্যাস কোম্পানি,অডিট ফার্ম,হোটেল ও রেস্তোরাঁ,প্রকৌশল,ফ্যাশন ডিজাইন,খাদ্য উৎপাদন ও বিপণন, পোলট্রি খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান।
    সূত্র জানায়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য্নুসারে বাংলাদেশে বৈধ বিদেশিদের সংখ্যা ৮৫ হাজার ৪৮৬। তার মধ্যে ব্যবসায়ী ৬৭ হাজার ৮৫৩, বিশেষজ্ঞ ৮ হাজার ৩শ, কর্মকর্তা ৩ হাজার ৬৮২, কারিগরি পেশাজীবী ৭২৭, খেলোয়াড় বা ক্রীড়া সংগঠক ২ হাজার ১০৫, বিনিয়োগকারী ৯২২, ব্যক্তিগত কর্মচারী ৮০৪, এনজিও কর্মী ৫৬১, প্রশিক্ষক বা গবেষক ৪শ এবং গৃহকর্মী ১৩২ জন। আর ব্যবসায়ী বাদে ১৭ হাজার ৬৩৩ জন। আর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তথ্যানুসারে মোট বিদেশি নাগরিক ৩৩ হাজার ৫০৪। তার মধ্যে ৯ হাজার ৬৬১ জন ব্যবসায়ী বাদে ২৩ হাজার ৭৮৮ জন। আর দেশগুলো হলো ভারত, শ্রীলংকা এবং মালয়েশিয়া।

    এদিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি ৩ দেশের ৩৩ নাগরিক ও দুই প্রতিষ্ঠানের তথ্য তলব করেছে। তার আগে পুলিশ ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি এবং জালনোট ছাপানোর কারণে নাইজেরিয়াসহ আফ্রিকার কয়েকটি দেশের বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছিল।
    অন্যদিকে এ প্রসঙ্গে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, কিছু ক্ষেত্রে বাংলাদেশে বিদেশি কর্মী দরকার আছে। তবে তার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা জরুরি। আর ওই নীতিমালার ভিত্তিতেই বিদেশী নাগরিক নিয়োগ দিতে হবে। যেসব বিদেশি কর্মী এদেশে কাজ করছে তার সিংহভাগই অবৈধ। তারা পর্যটক হিসাবে ভিসা নিয়ে বাংলাদেশে এসে কাজ করে। তারপর যে অর্থ আয় করে তা অবৈধভাবে নিজ দেশে নিয়ে যায়। 



    এই অপরাধের জন্য শুধু বিদেশি কর্মী দায়ী নয়,বরং দেশে যারা তাদের নিয়োগ দেয় তাদেরও দায় রয়েছে। কারণ তারা সরকারের নিয়মনীতি মেনে নিয়োগ দেয় না।পাশাপাশি রাজস্ব বোর্ড,বিভিন্ন সংস্থা এবং ইমিগ্রেশন অফিসারদেরও দায় রয়েছে। দেশে এ-সংক্রান্ত নীতিমালার অভাব রয়েছে। আর যেসব নীতিমালা রয়েছে তারও বাস্তবায়ন নেই। এই অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন নয়। সেজন্য সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে এবং সেগুলোন সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

    বিষয়- অপরাধ, আর্ন্তজাতিক, প্রতারণা, অর্থ ও বানিজ্য,

    মন্তব্য


    মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

    এই বিভাগের আরও খবর


    আইটি সম্পাদকঃ সুকান্ত ধর