শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:১৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

ঢাকার পরে সবচেয়ে বড় বিকেএসপি হবে ময়মনসিংহে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

logoকামাল হোসেনবৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, বিকাল ৭:১৫ সময় 0615
ঢাকার পরে সবচেয়ে বড় বিকেএসপি হবে ময়মনসিংহে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকার পরে সবচেয়ে বড় বিকেএসপি হবে ময়মনসিংহে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


কামাল হোসেন
ঢাকার পরে সবচেয়ে বড় বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) ময়মনসিংহে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, এখান থেকে ছেলে আর মেয়েরাই যে শুধু খেলাধুলাতে পারদর্শী হবে তাই না, যেসব সংগঠন বা কোচ আছেন তাদের জন্য এখানে একটি প্রশিক্ষণ একাডেমি করারও চিন্তা-ভাবনা করা হচ্ছে। যাতে করে এখান থেকে ট্রেনিং নিয়ে তারা খেলোয়ারদেরকে প্রশিক্ষণ দিতে পারে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের শ্যূটিং কমপ্লেক্স ভবনে জেলায় নবনির্মিত শ্যূটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও রাইফেল ক্লাব।
ময়মনসিংহের প্রতি প্রধানমন্ত্রীর আলাদা নজর রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ জেলাকে অত্যন্ত ভালবাসেন। যে কোনো বিষয় কিংবা উন্নয়ন কর্মকাণ্ড আসলেই ময়মনসিংহকে তিনি কখনো ভুলেন না। কারণ ময়মনসিংহ অঞ্চলের মানুষ দলের সকল দুঃসময়ে নেত্রীর পাশে ছিল। এ এলাকা থেকে মানুষ আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করেছে। এ কারণে বৃহত্তর ময়মনসিংহের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর মমত্ববোধ ও ভালোবাসা আমরা লক্ষ্য করেছি।
তিনি আরও বলেন, বিকেএসপি যাতে ময়মনসিংহে হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেজন্য করোনার মধ্যেও আমরা ছুটে এসেছি স্থান নির্ধারণের জন্য। কারণ ময়মনসিংহ থেকে প্রচুর ছেলেমেয়ে বাংলাদেশের প্রতিটি খেলাকেই আলোকিত করেছে, ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। এ কারণে এখানে একটি স্থায়ী প্রতিষ্ঠান আমরা তৈরি করে দিতে চাই। যাতে এখানকার রত্নগুলোকে সঠিকভাবে তৈরি করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম, বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল রাসেদুল হাসান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এরআগে, দুপুরে ময়মনসিংহ বিকেএসপির জন্য নগরীর খাগডহর, দাপুনিয়া ও তারাকান্দা উপজেলায় মোট ৩টি স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।


বিষয়- জাতীয়, খেলাধুলা

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর