শনিবার, ৭ মার্চ ২০২৬, রাত ৮:৩৯ সময়

ব্রেকিং নিউজ **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১**

পীরগঞ্জে জাল দলিলে এক আদিবাসীর জমি দখলের চেষ্টা

logoমোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকেশুক্রবার, ১৭ মার্চ ২০২৩, রাত ২:৩৯ সময় 0287
পীরগঞ্জে জাল দলিলে এক আদিবাসীর জমি দখলের চেষ্টা

পীরগঞ্জে জাল দলিলে এক আদিবাসীর জমি দখলের চেষ্টা

মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকে :
পীরগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া এক আদিবাসীর ৮৪ শতাংশ ভোগ দখলীয় জমি জাল দলিলের মাধ্যমে বলপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের আদিবাসী পল্লী দানিসনগর গ্রাম সংলগ্ন।
অভিযোগে জানা যায়, দানিসনগর গ্রামের মৃত জয় নারায়ণের পুত্র রতিশ রাজপুত পৈত্রিক সূত্রে পাওয়া সিএস ও এসএ খতিয়ান মুলে ছিলিমপুর মৌজায় ৮৪ শতক জমি প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসছিল। রতিশ রাজপুতের পিতা জয় নারায়ণ বেঁচে থাকা কালীন সময়ে ওই জমি একই ইউনিয়নের হাজিপুর গ্রামের জনৈক আব্দুল লতিফ মিয়া বন্ধক সূত্রে চাষাবাদ করতেন। এরই সুবাদে আব্দুল লতিফ মিয়া কৌশলে ৮৪ শতক জমিই নিজ নামে একটি জাল দলিল সম্পাদন করেন।



পরবর্তীতে জয় নারায়ণ মারা গেলে রতিশ রাজপুতের ভোগদখলে থাকা জমিটি আব্দুল লতিফ বর্তমান রেকর্ড ও দলিলমূলে নিজের দাবি করেন। এ বিষয়ে রতিশ রাজপুত জানান, আমার বাবা জয় নারায়ণ কখনই স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ছিলেন না। অথচ উক্ত দলিলে স্বাক্ষর দেয়া হয়েছে। তাছাড়া দলিলটি বিধি সম্মত না হওয়ায় বারবার অনুমোদনের আবেদন করেও ব্যর্থ হয়। এ ব্যাপারে রংপুর আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেছে রতিশ রাজপুত।


এদিকে কৌশলী আব্দুল লতিফ অবস্থা বেগতিক দেখে রতিশ রাজপুতের আপন কাকী রাইচ মনি'র নিকট বায়না সূত্রে উক্ত জমি বিক্রি করে দিলেও জমিটি রতিশ রাজপুতের দখলেই ছিল।
সম্প্রতি রাইচ মনি কুলিয়ে উঠতে না পেরে একই ইউনিয়নের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান 'জলাইডাঙ্গা দারুল হাদিস ফোরকানিয়া মাদ্রাসা'র নামে বায়না সূত্রে জমিটি বিক্রি করে দেয়। ক'দিন আগে মাদ্রাসা কর্তৃপক্ষের কয়েক'শ লোকজন আকষ্মিকভাবে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই ৮৪ শতাংশ জমি বলপূর্বক দখল দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।


অসহায় রতিশ রাজপুত কোন দ্বন্দ্বে না জড়িয়ে এলাকার গন্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট ধর্ণা দিচ্ছেন। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না ঘটে, সে জন্য উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর