বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে ময়লার ভাগাড় থেকে কঙ্কাল উদ্ধার,পাওয়া গেল পরিচয়

logoখবরের সময় ডেস্কবৃহস্পতিবার, ২৭ মে ২০২১, সকাল ৭:৫৯ সময় 0481
গাজীপুরে ময়লার ভাগাড় থেকে কঙ্কাল উদ্ধার,পাওয়া গেল পরিচয়

গাজীপুরে ময়লার ভাগাড় থেকে কঙ্কাল উদ্ধার,পাওয়া গেল পরিচয়

গাজীপুরের শ্রীপুর থানার কিশোর সোহানের নিখোঁজ সংক্রান্ত জিডির প্রায় নয় মাস পর ময়লার স্তূপ থেকে অজ্ঞাত উদ্ধারকৃত কঙ্কালের পরিচয় সনাক্ত করলো গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 
গত মঙ্গলবার (২৫ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,২০২০ সালের ৩ আগস্ট সন্ধ্যায় কিশোর সোহান (১৪) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে সোহানের পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু খুঁজে পাননি। নিখোঁজের তিন দিন পর ৬ আগস্ট তার মা নাজমা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নং-২২০)।
গত বছরের ৩১ আগস্ট গড়গড়িয়া মাস্টার বাড়ি খালের ব্রিজ সংলগ্ন স্থানে ময়লার স্তুপের মধ্যে একটি কঙ্কাল পড়ে থাকার সংবাদ পান নাজমা বেগম। কঙ্কালের পাশে একটি কালো রংয়ের ফুল প্যান্ট ও একটি হালকা গোলাপী রংয়ের ফুলহাতা পাঞ্চাবীর পোড়া অংশ বিশেষ এবং একটি প্লাস্টিকের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। 
এসব আলামত দেখে প্রাথিমিকভাবে ধারণা করা হয় কঙ্কালটি সোহানের। পরে এ ঘটনায় ওই কিশোরের মা বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা (নং ৮৬) করেন। পুলিশ প্রায় দুই মাস তদন্ত করে মো. আজিজুল, মো. সাগর, হৃদয় ও সবুজ নামে চার জনকে গ্রেপ্তার করেন। 
পুলিশের ঊর্ধতনের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরকে। পিবিআই মামলার তদন্তকালে প্রাপ্ত কঙ্কালের ডিএনএ প্রোফাইলের সঙ্গে সোহানের মা ও তার বাবা আব্বাছ আলীর ডিএনএ পরীক্ষা করা হয়। 
ডিএনএ পরীক্ষায় অজ্ঞাত মরদেহটি নাজমা ও আব্বাছ আলীর সন্তান বলে প্রমাণিত হয়। পরে শ্রীপুর থানা পুলিশ মো. সাগরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সোহান হত্যার কথা স্বীকার করে সাগর।আসামী সাগরের স্বীকারোক্তির বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় সোহানের তাদের বন্ধু ছিল। তারা একসাথে চলাফেরা করত। ঘটনার কিছু দিন আগে সোহানকে তারা মারধর করে । 
এছাড়াও ঘটনায় জড়িত আজিজুলকে সোহানের বাবা ২০০ পিচ ইয়াবাসহ পুলিশকে ধরিয়ে দেয়। ওই ঘটনায় আজিজুল ৩ মাস জেলও খাটে। এ ঘটনায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা সোহানকে হত্যার পরিকল্পনা করে।


বিষয়- আইন ও বিচার, অপরাধ, উদ্ধার,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর