বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ার বাউলশিল্পী ,গীতিকার ও সুরকার মরমী কন্ঠশিল্পী প্রয়াত মামুন নদীয়ার আজ জন্মদিন

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কবুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০, রাত ১:৪৮ সময় 01513
ছবি - কুষ্টিয়ার বাউলশিল্পী ,গীতিকার ও সুরকার মরমী কন্ঠশিল্পী প্রয়াত মামুন নদীয়া

ছবি - কুষ্টিয়ার বাউলশিল্পী ,গীতিকার ও সুরকার মরমী কন্ঠশিল্পী প্রয়াত মামুন নদীয়া


কুষ্টিয়ার বাউলশিল্পী ,গীতিকার ও সুরকার মরমী কন্ঠশিল্পী প্রয়াত মামুন নদীয়ার আজ জন্মদিন
 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক,১৮ ই ফ্রেরুয়ারী, ২০২০।।  প্রয়াত কণ্ঠ শিল্পী কুষ্টিয়ার (নদীয়া জেলা) মামুন নদীয়া ছিলেন এ প্রজন্মের একজন জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী। তার গানের ছিল হাজারো ভক্ত। এখনও তার গান শ্রোতাদের কন্ঠে বেজে ওঠে মধুর সুরে। তিনি হরিপুরের বাসিন্দা তাহাজ্জত আলী ওরফে খোকা মিয়ার ছেলে মামুন নদীয়া ডাক নাম মুক্তার। ১৯৬৪ সালের ১৮ই ফেব্রুয়ারী আজকের দিনে জন্ম গ্রহণ করেন।অল্প  বয়সেই থ্যলেসমিয়া রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি ২০০৭ ইং সালের ৩১শে মে ইন্তেকাল করেন। বাউল সম্রাট লালনের তীর্থ ভুমি কুষ্টিয়ার হাটশ হরিপুরে দরবেশ রেজন শাঁহ’য়ের মাজারে গুরু রেজন শাঁহ’র অন্যতম অনুসারী কন্ঠ শিল্পী মামুন নদীয়া কে সমাধিস্থ করা হয়। 
মামুন নদীয়া ছিলেন বাংলারই এক নিভৃতচারী বাউল । সর্বদা ধবল রঙের গেরুয়া পরতেন। চশমাপরিহিত মুখটি ছিল শ্যামল নিষ্পাপ । কথাবার্তার ভঙ্গিটি অত্যন্ত বিনীত । বড় নিঃশব্দে। তাঁর চলে যাওয়ার সময় দেশজুড়ে তেমন আলোরণ ওঠেনি । তিনি তো আর জাগতিক অর্থে ‘ধনী’ এবং ‘বিশিষ্ট’ ব্যক্তি ছিলেন না। মিডিয়া কখনও তাঁর পিছন পিছন দৌড়ায়নি, তাঁর খোঁজখবরও রাখেনি। তবে তাঁর স্বল্পকালীন জীবনটি পরিপূর্ণভাবে সার্থক হয়ে উঠেছিল । কেননা, জীবদ্দশায় তাঁর পরমের বোধ হয়েছিল।
এভাবে তাঁর জীবন সার্থক ও পরিপূর্ণ হয়ে উঠেছিল। বাংলার মরমি দর্শন, যাকে আমরা বলি ‘ভাব’ - সেটি মামুন নদীয়া অত্যন্ত স্বচ্ছ ভাবে উপলব্দি করেছিলেন । তাঁর অবিস্মরণীয় ‘আমার মন না চায় এ ঘর বাঁধি লো কিশোরী’ গানটিই তাঁর প্রমাণ। আমার মন না চায় এ ঘর বাধি লো কিশোরী প্রাণ না চায় এ ঘর বাধি লো কিশোরী চল না করি ফকিরি।
মামুন নদীয়া উদাস প্রকৃতির মানুষ। তাঁর ঘরসংসারে মন বসে না। তিনি ঘর না বেধে বাউলের জীবন বেছে নিতে চান। ফকিরি করতে চান। আর লালন বলেইছেন : "ছাড়ো ফিকিরি (ধান্ধাবাজি), কর ফকিরি।" আর সেই কথাই এই গানের প্রথমেই মামুন নদীয়া পরিস্কার করেছেন। ফকিরি আর ঘরসংসার যে পরস্পরবিরোধী বস্তু- সেটি আমরা সবাই তিক্ত অভিজ্ঞতায় বুঝেছি। সংসারের সর্বত্র ক্ষুদ্র স্বার্থেরই জয়গান। পক্ষান্তরে ফকিরি পবিত্র এক মার্গ।
মামুন নদীয়া বাউলের জীবন বেছে নিতে চান। বেশ কথা। কিন্তু কথাটা তিনি একজন কিশোরীকে বলছেন কেন? কারণ, তিনি পথের সঙ্গীনি হিসেবে একজন কিশোরীর সাহচার্য চান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের অস্টম/নবম শতকের তান্ত্রিক বৌদ্ধদের একটি চর্যার পদ স্মরণ করতে হবে। চর্যার সেই পদটি হল:- তো বিনু তরুণি নিরন্তর ণেহে/ বোধি কি লভ ভই প্রণ বি দেঁহে। অর্থাৎ, তর“ণির নিরন্তর স্নেহ বিনা বোধি  লাভ করা সম্ভব না। মামুন নদীয়া বোধিলাভ বা পরমজ্ঞান লাভ করতে চান। কাজেই তিনি বাংলার পথেপ্রান্তরে সাধনসঙ্গীনি হিসেবে একজন কিশোরীর সান্নিধ্য কামনা করেন ।
তিনি তার জীবদ্দশায় বেশ কিছু গানের এলবাম রেখে গেছেন। তার বিভিন্ন কর্মের মাঝে তিনি ভক্তদের মাঝে তাদের স্মৃতিতে জাগ্রত হয়ে আছেন। সকলেরই যেতে হবে ওই পর পাড়ে। তবে কৃতকর্মের মাধ্যমে মুক্তির সেই কর্মগুলোকে চিনে সেপথেই সকলকে এগুনো দরকার। এমনটিই ভাবনা শাস্ত্রবিদদের।   তার গানের ছিল হাজারো ভক্ত। এখনও তার গান শ্রোতাদের কন্ঠে বেজে ওঠে মধুর সুরে। মেরিনা তুই আমায় কাদালি, আমি এক পতিতার প্রেমী, যারা ঘর ভাঙ্গা নারী, সারাটি জীবন দুঃখ হলো মোর সাথী সহ প্রায় শতাধিক গানের , জীবদ্দশায় তাঁর পরমের বোধ হয়েছিল। কিন্তু এই গুণী ব্যক্তির স্মৃতি সংরক্ষণে নেই কোন উদ্দ্যোগ। তাই মামুন নদীয়ার ভক্ত ও শুভকাঙ্খীদের দাবি মরমী গায়ক মামুন নদীয়ার স্মৃতি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিষয়- বিনোদন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর