শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুর মহানগর আ.লীগের দুই নেতা হামলার শিকার, জাহাঙ্গীর সমর্থকদের আতংকে সভা ত্যাগ

logoমান্নান খানবুধবার, ২২ ডিসেম্বর ২০২১, দুপুর ২:৫৯ সময় 0226
গাজীপুর মহানগর আ.লীগের দুই নেতা হামলার শিকার, জাহাঙ্গীর সমর্থকদের আতংকে সভা ত্যাগ

গাজীপুর মহানগর আ.লীগের দুই নেতা হামলার শিকার, জাহাঙ্গীর সমর্থকদের আতংকে সভা ত্যাগ

মান্নান খান: 
গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম এবং টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী হামলার শিকার হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভা চলাকালে মো. রজব আলীকে এবং সভা শেষে গাড়িতে উঠার সময় এসএম মোকছেদ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।হামলায় আহত রজব আলী জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভা শুরু হয়। 
মহানগর আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খানের সভাপতিত্বে সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা এমপি সামসুন্নাহার ভূঁইয়া, ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলসহ কমিটির অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সভা চলাকালে সন্ধ্যা ৬টার দিকে অডিটরিয়ামের ওয়াশরুমে যাওয়ার পর ৭-৮ যুবক  আমার উপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। ওয়াশরুম থেকে ফিরে ঘটনাটি উপস্থিত প্রতিমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দকে অবহিত করি। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই।
তিনি আরো জানান, মহানগর আ.লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের অনুসারী অভিযোগ তুলে তার উপর হামলা চালানো হয়। তিনি হার্টের রোগী। ৫ বছর আগে তার ওপেন হার্ট সার্জারী হয়েছিল।
অপর দিকে হামলার শিকার এসএম মোকছেদ আলম জানান, সভা শেষে তিনি গাড়িতে উঠার সময় একদল যুবক তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারিরা তার পরনের পাঞ্জাবি ছিড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন অংশে কিলঘুষি মারতে থাকে। পরে তিনি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন এদিকে সভা চলাকালে সভা স্থলের বাইরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে। 
এতে সভায় উপস্থিত থাকা জাহাঙ্গীর আলম সমর্থক নেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সভা শেষে অনেক নেতাকর্মী পুলিশের প্রহরায় এবং সিনিয়র নেতাদের পিছনে দ্রুত এলাকা ত্যাগ করেন।মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান জানান, তিনিসহ  কয়েকজন নেতা প্রতিমন্ত্রীর সাথে প্রহরায় আতংকের মধ্যে সভাস্থল ত্যাগ করেছেন।
এ ব্যাপারে মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল জানান, আওয়ামী লীগ নেতা রজব আলীকে মারধরের কথা তিনি সভাস্থলে এসে সভাকে অবহিত করেন। এ ঘটনায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়- রাজনীতি, দেশ/বিদেশ ঘটনা-দুর্ঘটনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর