শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:১৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

তথ্য প্রমানের ভিত্তিতে ৭ থেকে ১৪ বছর জেল হতে পারে এমপি পাপুলের ।

logoখবরের সময় ডেস্কশুক্রবার, ১৯ জুন ২০২০, রাত ২:৪৭ সময় 0654
ছবি, কাজী শহীদ ইসলাম পাপুল -লক্ষ্মীপুরের স্বতন্ত্র সংসদ সদস্য

ছবি, কাজী শহীদ ইসলাম পাপুল -লক্ষ্মীপুরের স্বতন্ত্র সংসদ সদস্য

খবরের সময় ডেস্ক

 কুয়েতে গত ৬ জুন২০২০ইং আটক হন লক্ষ্মীপুরের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। তাকে আটকের দুই দিন পর গত ৮ জুন কুয়েতের সিআইডি আটক করে বাংলাদেশি ১২ শ্রমিককে। এই শ্রমিকরা সিআইডির কাছে জবানবন্দি ও কুয়েতের আদালতে সাক্ষী দেয়। পরে গত মঙ্গলবার ভোর রাতে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এসব ভুক্তভোগী শ্রমিক। তারা জানান, এমপি পাপুলের অভিযোগের ব্যাপারে ১১ প্রবাসী বাংলাদেশির সাক্ষ্য নেওয়া হয়েছে।

ফেরত আসা ময়মনসিংহের শাহ আলম এমপি পাপুলের কোম্পানির মাধ্যমে কুয়েত যেতে দিয়েছিলেন সাত লাখ টাকা। মাসিক ১৪০ দিনার বেতনে নির্ধারিত চাকরির কথা বলে নিয়ে যাওয়া হলেও তাকে কুয়েতের এয়ারপোর্টে ব্যাগ ও মালামাল টানার কাজ দেওয়া হয়। শাহ আলম সাংবাদিকদের বলেন, এসব কাজ করলে কুয়েতিরা এক দুই দিনার দিত। এতে প্রতিদিন তেরো, চৌদ্দ দিনার আয় হতো। কিন্তু পাপুলের লোকজনকে এখান থেকে প্রতিদিন দশ দিনার নিয়ে যেত। ফলে সারা দিন কাজ করার পর থাকত দুই দিনার কিংবা তিন দিনার।

নোয়াখালীর চাটখিল উপজেলার মো. সোহাগ বলেন, আমি দুই বছর আগে ফকিরাপুল পাপুুল সাহেবের অফিসে সাত লাখ টাকা দিয়ে কুয়েত যাই। আমাদের ১২ ঘণ্টা কাজ ও ১৪০ দিনার বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কুয়েত যাওয়ার পর ১৭ ঘণ্টা কাজ করতে হয়েছে। আমি একটা মার্কেটে কাজ করেছি। সেখানে সব মিলিয়ে নব্বই থেকে একশ দিনার পেতাম। প্রতিদিন পাপুল সাহেবের  লোকজন এসে চার দিনার করে নিয়ে যেত। আমাদের কুয়েতের কাবাত মরুভূমির একটি জায়গায় রাখা হয় যেখান থেকে আমাদের সিআইডি ধরে নিয়ে যায়।

নওগাঁর আবদুল আলিম দেড় বছর আগে সাত লাখ টাকা দিয়ে কুয়েতে যান পাপুলের কোম্পানির মাধ্যমে। তিনি বলেন, মার্কেটে ক্লিনার হিসেবে কাজ করতে হতো। ১৬ ঘণ্টা কাজ করে বেতন দিত মাত্র ১০০ দিনার। ভালো কাজের জন্য কোম্পানির অফিসে গেলে নির্যাতন করত। আমাকে দুই দিন নির্যাতন করেছে। খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছি। সিআইডির কাছে আমরা এসবই বলেছি।

পাপুলের জেল হতে পারে সাত থেকে ১৪ বছর : কূটনৈতিক সূত্রগুলো বলছে, মানব পাচার ও মুদ্রা পাচার, ঘুষ-দুর্নীতির মতো প্রতিটি অপরাধে কুয়েতে এমপি পাপুলের জেল হতে পারে সাত থেকে ১৪ বছর করে। দেশটির তদন্ত কর্মকর্তাদের কাছে এমপি পাপুল স্বীকার করেছেন, কুয়েতে একজন আমলাসহ তিনজনকে ২১ লাখ দিনার অর্থাৎ ৫৭ কোটি ৫৪ লাখ বাংলাদেশি টাকা ঘুষ দিয়েছেন। ঘুষ গ্রহণকারীদের নামও জানিয়েছেন এমপি কাজী শহীদ পাপুল। এরা হলেন- কুয়েতের একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, অন্যজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আমলা আর শেষজন দেশটির এক নাগরিক।  সাতজনের মধ্যে কুয়েতের সাবেক ও বর্তমান তিন এমপিও রয়েছেন।

আরব টাইমস জানিয়েছে, কুয়েতে মানব পাচার নিয়ে বাংলাদেশের এমপির বিরুদ্ধে পাবলিক প্রসিকিউশন যে তদন্ত চালাচ্ছে, তা নিয়ে পরের ধাপের তদন্ত চালাবে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

এমপি পাপুলের স্ত্রী-মেয়ে ও শ্যালিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা : অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে পাপুল এরই মধ্যে বিদেশে অবস্থান করায় তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন। গতকাল পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বরাবর পাঠানো দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ করা হয়েছে।

গ্রেফতারের পর পাপুলকে আদালতে হাজির করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। কুয়েতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মানব ও অর্থ পাচারসহ বিভিন্ন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে, এমন কয়েকশ ব্যক্তির তালিকা করেছে কুয়েত সরকার। সেই তালিকা ধরেই সম্প্রতি বিতর্কিত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই অভিযানেই গ্রেফতার হন বাংলাদেশের এমপি পাপুল।

বিষয়- রাজনীতি, আইন ও বিচার, অনিয়ম /দুর্নীতি খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর