বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরের গাছা এলাকা থেকে অপহৃত শিশু মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার ।

logoশেখ রাজীব হাসানশনিবার, ১১ জুলাই ২০২০, রাত ২:২৬ সময় 0782
ছবি,উদ্ধারকৃত শিশু আব্দুল্লাহ ও গাছা থানা পুলিশ ,জি এম পি

ছবি,উদ্ধারকৃত শিশু আব্দুল্লাহ ও গাছা থানা পুলিশ ,জি এম পি


শেখ রাজীব হাসান 
গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মধ্যপাড়া এলাকায় ভাড়াটিয়া সেজে আব্দুল্লাহ (৫) নামক শিশুকে অহপণের দু’দিন পর মাদরীপুরের শিবচর এলাকা থেকে উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। উদ্ধারকৃত শিশু আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর গাছা মধ্যপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। শুক্রবার সকালে সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচর এলাকায় এসআই উদয়ন বিকাশ বড়ুয়া, এএসআই তরুন কুমার দাস, এএসআই মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে পালিয়ে যায় অপহরণকারীরা।
অপহৃত শিশুর মা সাজেদা আক্তার জানান, স্বামী আব্দুল কাদের গ্রীস প্রবাসী হওয়ায় ছেলে আব্দুল্লাকে নিয়ে ঘরে তিনি একাই থাকতেন। বাড়িতে কয়েকটি ঘরে ভাড়াটিয়া থাকলেও একটি ঘর খালি ছিলো। গত ৭ জুলাই মঙ্গলবার দুপুরে এক অজ্ঞাত মহিলা ঘর ভাড়া নেওয়ার জন্য আসে। পরে ২হাজার টাকায় সে ঘরটি ভাড়া নেয়। পরের দিন বুধবার দুপুর ১২টার দিকে ওই অজ্ঞাত ভাড়াটিয়া মহিলা সাজেদার ছেলে আব্দুল্লাকে কোলে নিয়ে কিছু কিনে দেয়ার কথা বলে বাসা থেকে বের হয়। যথা সময়ে অজ্ঞাত ওই মহিলা ছেলেকে নিয়ে বাসায় না ফেরায় সম্ভাব্য সকল স্থানে  খোঁজা-খুঁজির এক পর্যায়ে ভিকটিমের মা সাজেদার মোবাইলে একটি ফোন আসে। ফোনে অজ্ঞাত ওই মহিলা শিশু আব্দুল্লাহকে অপহণের কথা জানায় এবং মুক্তিপণ বাবদ ৭ লাখ টাকা দাবি করে। অপহরণের বিষটি পুলিশকে জানালে শিশু আব্দুল্লাহকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মালেক খসরু খান জানান, অপহরণের ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিশুটিসহ অহপরণকারীরা মাদারীপুর জেলায় অবস্থান করছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচর এলাকায় এসআই উদয়ন বিকাশ বড়ুয়া, এএসআই তরুন কুমার দাস, এএসআই মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় শিশু আব্দুল্লার মা সাজেদা আক্তার বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


বিষয়- অপরাধ, প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর