শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
আলমগীর কবীরশনিবার, ১১ অক্টোবর ২০২৫, বিকাল ৭:৪৭ সময় 0220
পতিত আ:লীগকে পুনর্বাসন করতে গভীর ষড়যন্ত্র চলছে : রুহুল কবীর রিজভী
আলমগীর কবীর:
আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশে এবং বাহিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার ১১ অক্টোবর ২০২৫ইং গাজীপুর জেলা শহরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বিএনপি'র নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন বড় বড় সমাবেশ সভা করেও জনগনের গণতন্ত্র কে প্রতিষ্ঠা করতে পারেনি বলেই আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে। তিনি বিএনপি'র নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, জনগণের পাশে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে বিএনপি একটি পুরাতন ঐতিহাসিক দল আমাদের সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করে গেছেন। তিনি দেশ ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তিনি আরও বলেন যারা স্বাধীনতা বিরোধী দেশের বিপক্ষে ছিলেন তাদেরকে কখনো এদেশের জনগণ সমর্থন দিবেনা।
জনগণের গণতন্ত্র আশা আকাঙ্খা পূরনে বিগত ১৫ বছর জুলম অত্যাচার সয্য করেও বিএনপি আজকে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাক স্বাধীনতা হরণ করে গণমাধ্যমকে কোনঠাসা করে রেখেছেন অনেক পত্রিকা বন্ধ করে দিয়েছেন এবং অনেক সাংবাদিক চাকরি হারিয়েছে, একজনকে দেখেছি বায়তুল মোকামে টুপি বিক্রি করেছেন যা অত্যান্ত দুঃখজনক।
বিএনপি'র নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ উপলক্ষে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের সকল শ্রেণী পেশার মানুষ ফরম সংগ্রহ করে সদস্য হতে পারবে কিন্তু অপরাধীরা পারবেনা।
তিনি আরও বলেন,গাজীপুর, গাজীপুর মহানগর এবং সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদক খেয়াল রাখবেন কোনভাবেই যেন কোন অপরাধী সদস্য হতে না পারে। দলের নেতাকর্মীদের কঠিন হুশিয়ারী করে বলেন যদি কোন ভাবে প্রমানিত হয় যে বিএনপি'র কোন সদস্য অপরাধীকে সদস্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান। এসময় কাশিমপুর, টঙ্গী দক্ষিণ, গাজীপুর সদরের অনেকের হাতে নতুন সদস্য সংগ্রহে ফরম তুলে দেন রুহুল কবির রিজভী, এছাড়া বাসন থানার সভাপতি মো:তানভীর সিরাজ সহ বিভিন্ন থানার সভাপতির হাতে সদস্য ফরম তুলে দেন রুহুল কবির রিজভী।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল,সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সাবেক সভাপতি যুবদল, টিম প্রধান যুবদল, ঢাকা বিভাগ, মো.নজরুল ইসলাম আজাদ,গাজীপুর মহানগরের টিম প্রধান, সদস্য সংগ্রহ, নবায়ন, কার্যক্রম, ডাঃ তৌহিদুর রহমান আওয়াল সহ গাজীপুর মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে রুহুল কবির রিজভী স্থানীয় নেতাকর্মীদের নিয়ে গাজীপুরের বেলাই বিলে মাছের পোনা ছেড়ে প্রাকৃতিক ভাবে মৎস প্রজন, সংরক্ষণের বিষয়ে সাধারণ মানুষকে সচতন হতে আহবান জানান।