শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে : হানিফ

logoওয়াহিদুজ্জামান অর্করবিবার, ১৫ জানুয়ারী ২০২৩, রাত ২:১২ সময় 0495
বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে : হানিফ

বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে : হানিফ


 কুষ্টিয়া থেকে ওয়াহিদুজ্জামান অর্ক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ (এমপি) বলেছেন, জনবিচ্ছন্ন হয়ে গেলে যখন কোন কিছু আর করার থাকে না। জনগণের সমর্থন পাওয়া যায় না। খড়কুটো আখড়ে টিকে থাকতে চায়। টিকে থাকা সেই  প্রবণতা সেটা বিএনপি'র মধ্যে দেখা যাচ্ছে। কোন ইস্যু নেই, তারপরও এই সমস্ত কথাবার্তা বলে টিকে থাকতে চাইছে বিএনপি।আমি মনে করি যে বিএনপি কে এই মিডিয়া টিকিয়ে রেখেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে তাদের নানা অপকর্মের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বিরোধী দলে থাকতেও, ক্ষমতার বাইরে থেকেও তারা হরতাল অবরোধের নামে ২০১২,১৩,১৪, ১৫ সালে মানুষ পুড়িয়ে,গাড়ি পুড়িয়ে, জনগণের জান ও মালের ক্ষতি করে। যার কারনে বিএনপি জনধিক্কিত হয়ে গিয়েছিল। এদেরকে এখনো টিকিয়ে রাখার পিছনে মিডিয়া একটা ভূমিকা পালন করছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীরতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ মোট ৫৪ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ও  অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


হানিফ বলেন, এই যে মির্জা ফখরুলের আগাম কথাবার্তা প্রমাণ করে যে, এদের মধ্যে রাজনৈতিক কোন শিষ্টাচার বা এরা সুস্থ রাজনীতি বিশ্বাস করে না। এরা সবসময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা আবেদন করল গতকালকে। সে আবেদনের ব্যাপারে এখন কোন সিদ্ধান্তই জানায়নি কর্তৃপক্ষ। আগে উনি আগাম মন্তব্য করে দিচ্ছেন। তার মানে এগুলো তারা এটি রাজনীতি ইস্যু করতে চায়।কি ভাবে মিডিয়া বিএনপিকে টিকে রেখেছে এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন,প্রতিটা সময়ে দেখা যায় বিএনপির ইস্যু নিয়ে সাংবাদিকরা বা মিডিয়া কথা বলে। বিএনপি একটা গণধিক্ষিত দল তাদের নিয়ে কথা বলার কোন প্রয়োজন আছে? আর এই সরকারের কি অবস্থান আছে সেটা তো গত ১০ বছর ধরে জনগণ দেখছে। দশ বছর ধরে বিএনপি একই কথা বলে আসছে। এ সরকারের জনপ্রীতি নেই, সরকারের সাথে জনগণের সম্পর্ক নেই,  জনবিচ্ছিন্ন হয়ে গেছে, ধাক্কা দিলে পড়ে যাচ্ছে, সে ধাক্কা দেয়ার পরেও  দশ বছর ক্ষমতায় টিকে আছে। সেই ধাক্কা দিতে যেয়ে বিএনপি নিজেরায় পড়ে গেছে।



তাহলে কেন তাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কিসের আন্দোলন, একজন দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী কারাগারে আছে, একজন দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী দুর্নীতিবাজ এবং খুনি বিদেশে পলাতক আছে। তাদের মুক্তি মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে। তাদের মুক্তির জন্য রাজপথে নেমে ভাঙচুর করবে। রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করবে। সেটা সরকার বসে বসে দেখবে, জনগণ সেটা দেখবে। আমরা বারবারই বলেছে এদেশে কোন সন্ত্রাসীবাদ বা দুর্নীতিবাদের দেশ নয়। এই দেশে যারা দুর্নীতি সন্ত্রাসী করে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে একজন কারাগারে, একজন পলাতক। তাদের মুক্তির জন্য কোন ধরনের রাজপথে সহিংসতা,কোন ধরনের রাজপথে নৈরাজ্য এটা বরদাস্ত করা হবে না।


এ সময় কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনের সংসদ  সদস্য আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ,কুষ্টিয়া- ৪ কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ,জেলা প্রশাসক সাইদুল ইসলাম,পুলিশ সুপার খাইরুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান,অ্যাড. শেখ হাসান মেহেদী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.দেওয়ান মাসুদ করিম মিঠু,বিএফইউজের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব,সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয়- রাজনীতি, দেশগ্রাম, গণমাধ্যম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর