শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

প্রভাষক নাছরিন নাহারের বিরুদ্ধে NTRCA এর সাটিফিকেট জাল ও অবৈধ ভাবে বেতন উত্তোলনের অভিযোগ

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, বিকাল ৫:৩৬ সময় 0188
প্রভাষক নাছরিন নাহারের বিরুদ্ধে NTRCA এর সাটিফিকেট জাল ও অবৈধ ভাবে বেতন উত্তোলনের অভিযোগ

প্রভাষক নাছরিন নাহারের বিরুদ্ধে NTRCA এর সাটিফিকেট জাল ও অবৈধ ভাবে বেতন উত্তোলনের অভিযোগ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে :
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ শিক্ষক নাছরিন নাহারের বিরুদ্ধে সার্টিফিকেট জাল ও পাঁচ বছর ধরে অবৈধভাবে বেতন উত্তলন বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখত অভিযোগ দায়ের করেন সংবাদকর্মী তানিন আফরিন লাকী। 

কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে অর্থনীতি বিভাগের চতূর্থ শিক্ষক নাছরিন নাহারের বিরুদ্ধে গত ৩০-০১-২০২৫ ইং তারিখে এনটিআরসিএ ২সার্টিফিকেট জাল ও চতুর্থ শিক্ষক হিসেবে অবৈধভাবে বেতন ভাতা উত্তোলন বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ করেন। 

তানিন আফরিন লিখিত অভিযোগে বলেন মোছাঃ নাছরিন নাহার গত ১০-১২-২০১৬ ইং তারিখে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে যোগদান করেন। তার এনটিআরসিএ এর সার্টিফিকেট জাল। তিনি সার্টিফিকেট জাল জালিয়াতির মাধ্যমে ৫ বছর ধরে বেতন উত্তোলন করে আসছেন যা বিধি বহির্ভূত ও শাস্তি যোগ্য অপরাধ। তার যোগদানের পূর্বেই অত্র কলেজে ৩ জন অর্থনীতির প্রভাষক রয়েছে এবং তাদের ইনডেক্সও আছে। তারা হলেন এটিএম রাশেদুজ্জামান (ইনডেক্স নং-PR 437153), মুশাররত সুলতানা, সুনীল কুমার বর্মন (ইনডেক্স নং-LEC 3010660), বিধি মোতাবেক ১ টি বিভাগে ডিগ্রি কলেজের ৩ জন করে শিক্ষক  থাকবেন কিন্তু নাছরিন নাহার চতুর্থ শিক্ষক। 

কলেজ কর্তপক্ষ যদি তাকে ৩য় শিক্ষক হিসেবেও গণ্য করে তাহলে গত ২৯-০৮-২০২৪ এর ২৫৯৪/০৫ নং স্মারকের প্রজ্ঞাপনে তৃতীয় শিক্ষক হিসেবে তার নাম নেই। নাছরিন নাহার বিধি বহির্ভূতভাবে ৫ বছর ধরে বেতন ভাতা উত্তোলন করে আসছেন। 

উক্ত অভিযোগ গুলো আমলে নিয়ে যথাযথ তদন্ত পূর্বক বিভাগীয় ও ফৌজদারী ব্যবস্থা গ্রহনে মর্জি কামনা করে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে এই অভিযোগটি দায়ের করেন তিনি। 
অভিযোগের বিষয়ে অর্থনীতি বিভাগের প্রভাষক নাছরিন নাহারের কাছে মুঠো ফোনে জানতে চাইলে একাধিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি। 

ইতিপূর্বে সার্টিফিকেট জাল জালিয়াতির কারণে উক্ত কলেজের দুই জন প্রভাষক রেহেনা ইয়াসমিন (ব্যবস্থাপনা বিভাগ) ও কামরুল লাইলা (যুক্তিবিদ্যা বিভাগ) কে এনটিআরসিএ কর্তৃপক্ষ চাকরি হইতে বরখাস্ত, উত্তোলনকৃত বেতন ভাতা সরকারি কোষাগারে জমাসহ ফৌজদারী ব্যবস্থা গ্রহন পূর্বক সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত এবং তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে চিঠি প্রেরণ করেন। এছাড়াও ঐ কলেজের বিষয়ে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি এনে ফুলছড়ি উপজেলা অনেকেই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। 


এলাকাবাসীর সূত্রে যানা যায় ২০২১ সাল থেকে কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় নানাবিধ কর্মকান্ডের তদন্ত পূর্বক বিচার চেয়ে হাজার হাজার জনগণ ও অভিভাবক রাজপথ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

স্থানীয়রা অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামানের ব্যপক অনিয়ম ও দূর্নীতির কারণে এবং দলীয় আওয়ামী যুবলীগ ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদকের পদের ক্ষমতা ব্যবহার করে কলেজটিকে অনিয়মের আতুর ঘর বানিয়েছেন বলে অভিযোগ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযোগকারী তানিন আফরিন লাকী বাংলাদেশ সমাচার কে বলেন ইতিপূর্বে ঐ কলেজের বিষয়ে অনেক নিউজ করেছি স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন তার অভিযোগ করলে তদন্ত হয় কিন্তু বিচার হয়না তাই আমি জনস্বার্থে অনিয়মের কিছু কাগজপত্র হাতে নিয়ে দেখি বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় ঐ কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে থেকে দলীয় ক্ষমতা প্রয়োগ করে কলেজটিকে নিজের ব্যক্তিগত ও দলীয় অফিসে পরিনত করে ছিলেন।

তার ক্ষমতা প্রয়োগের কারণে একাধিক অভিযোগের তদন্ত হলেও দৃশ্যমান কোন শাস্তি হয়নি। বর্তমানে গণ আন্দোলনের মুখে অন্তবর্তী সরকার গঠিত হয়। তাই বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা থেকে সঠিক বিচারের জন্য এই অভিযোগটি দাখিল বিশ্বাস করি গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করবেন।

বিষয়- দেশগ্রাম, শিক্ষা,সাহিত্য, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর