বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

শহীদ আহসান উল্লাহ স্যারের আদর্শের সৈনিকরা অন্যায়ের সাথে আপোষ করেনা–যুববন্ধু;সোহেল রানা

logoআলমগীর কবীরশনিবার, ৪ জুন ২০২২, বিকাল ৬:৫২ সময় 0858
শহীদ আহসান উল্লাহ স্যারের আদর্শের সৈনিকরা অন্যায়ের সাথে আপোষ করেনা–যুববন্ধু;সোহেল রানা

শহীদ আহসান উল্লাহ স্যারের আদর্শের সৈনিকরা অন্যায়ের সাথে আপোষ করেনা–যুববন্ধু;সোহেল রানা

আলমগীর কবীর:

ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ স্যারের আদর্শের সৈনিকরা কখনো অন্যায়ের সাথে আপোষ করেনা বলে জানিয়েছেন হাজারো যুবকের পথ প্রদর্শক দেশব্যাপী যুববন্ধু খ্যাত টঙ্গীর সোহেল রানা।  
প্রসঙ্গত,বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ২২ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২৭ জন সফল যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২১ দেয়া হয়,যার মধ্যে আত্মকর্মী হিসেবে(সারাদেশ)পুরুষ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পাওয়ার পর দেশব্যাপী সফল সংগঠক হিসেবে যুব বন্ধু পরিচিতি লাভ করে টঙ্গীর সোহেল রানা ।


সংক্ষিপ্ত শিক্ষাকাল:

ছোটবেলা থেকেই সোহেল রানা খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত থাকতেন। সোহেল রানা ছাত্রজীবন শুরু করেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে সোহেল রানা এসএসসি পাস করে পুবাইল আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ডিগ্রি ও ব্যবস্থাপনার ওপর মাস্টার্স শেষে গাজীপুর ”ল” কলেজ থেকে এলএলবি করেন। 


রাজনীতিতে হাতেখড়ি: 

ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির মৃত্যুর পর তার স্ত্রীর দিকনির্দেশনায় জাহিদ আহসান রাসেলের সাথে তার নির্বাচনে একজন কর্মী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন সোহেল রানা। জাহিদ আহসান রাসেল জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৪ সালে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে সাবেক ১০নং ওয়ার্ডের (বর্তমান ৪৬নং ওয়ার্ড) সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে প্রথম রাজনৈতিক সংগঠনে যোগদান করেন সোহেল রানা।

এলাকাবাসীর মন্তব্য:

স্থানীয় এলাকাবাসী সোহেল রানা সম্পর্কে জানান,শহীদ আহসান উল্লাহ মাস্টার  ছিলেন সোহেল রানার সরাসরি শিক্ষক। সোহেল তাকে খুব কাছ থেকে দেখেছে। তৎকালীন সময়ে ক্ষমতালোভী বিএনপি-জামায়াতের এজেন্টরা হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেন আহসান উল্লাহ মাষ্টারকে। আহসান উল্লাহ স্যারের মৃত্যুর সময় সোহেল রানা প্রত্যাক্ষদর্শী হিসেবে সারাদেশে মিডিয়াতে বক্তব্য ছিয়েছে। সোহেল ২০১৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের টঙ্গী থানা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। তবে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগে বিবাহিতদের কোনো অগ্রাধিকার নেই,তাই বিয়ের পর থেকে সোহেল রানা যুবলীগের সাথে সম্পৃক্ত আছে। এলাকার স্থানীয় লোকজনের চাওয়ায় সোহেল নিজ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচনের ইচ্ছা পোষন করে। যেন আমাদের ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য চাহিদানুরুপ কিছু করে যেতে পারেন।

সংক্ষিপ্ত সমাজসেবামুলক কর্মকান্ড:

সোহেল রানা শুধু গাজীপুরবাসীর গর্ব নয়,তিনি বাংলাদেশের যুবকদের ভাগ্য উন্নয়নে অনন্য দিক-নির্দেশক ও একজন সফল সংগঠক। যুব সমাজকে আরও বেশি গতিশীল করতে,মাদকমুক্ত,আত্মকর্মসংস্থান সৃষ্টির নিরলস প্রচেষ্টা,বর্তমান সময়ের আলোকবর্তিকা হিসেবে যুব সমাজকে সঙ্গবদ্ধ করে আলোকিত করার যে প্রয়াস তার নাম যুব বন্ধু । আজকের সুস্থ মস্তিকের যুব সমাজ আগামীর সোনার বাংলাদেশ॥ 


ভাল কাজের,মন্দ দিক সৃষ্টির আদিতে ছিল,বর্তমানে আছে,আগামীতেও থাকবে,এটাই চিরাচরিত নিয়ম । বাংলাদেশের স্থপতি,জাতির পিতা প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের অংশবিশেষ হিসেবে আমরা কাজ করে যাচ্ছি । 
কিন্তু ভাগ্যের নির্মম পড়িহাস,সোহেলের এই স্বপ্নই আজ তার কাল হয়েছে। কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ হাছিলের জন্য যড়যন্ত্রমুলক ভাবে সোহেল’কে নিয়ে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার করছে। যার কোন ভিত্তি বা প্রমাণ কেউ কখনো দেখাতে পারবেনা। সোহেল তার দক্ষতা দিয়ে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে আর মানুষের বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়ায়। যা অনেকের কাছে শুভময় নয়।কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিত ভাবে সোহেল’কে সমাজে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে আমরা মনে করি।


ব্যক্তিগত মতামত:

সার্বিক বিষয় নিয়ে সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি বলেন,ভাওয়াল বীরখ্যাত,আমার সরাসরি শিক্ষক,শিক্ষাগুরু, শহীদ আহসান উল্লাহ মাষ্টারের আদর্শ বুকে ধারণ করি এবং তার সুযোগ্য সন্তান, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন,আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি,ভাই ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল ভাইয়ের ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যেতে চাই। ভালো কাজ অনেক অসাধু ব্যক্তিদের কাছে ভালো লাগে না। যুগে যুগে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে,  ভবিষ্যতেও করবে।আমি এটাই বলবো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার না করে,প্রমাণ থাকলে আমার প্রিয় নেতাদের কাছে দিন,তারা আমার বিচার করবে।শুধু মনে রাখবেন যারা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের আদর্শ লালন করে তাদের কেউ ক্ষতি করতে পারেনি আর আগামী দিনেও পারবে না।


বিষয়- রাজনীতি, দেশ/বিদেশ সংগঠন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর