শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুর ৫নং সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার নৌকার সমর্থকরা

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ২২ জানুয়ারী ২০২৪, রাত ১:১৫ সময় 0406
গাজীপুর ৫নং সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার নৌকার সমর্থকরা

গাজীপুর ৫নং সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার নৌকার সমর্থকরা

:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন অতিবাহিত হলেও সহিংসতার রেশ কাটেনি কালীগঞ্জে। বরং গাজীপুর-৫(কালীগঞ্জ,পুবাইল ও বাড়িয়া) আসনে নৌকা প্রতীকের পরাজয়ের পর কর্মী সমর্থকদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী আখতার উজ্জামানের নেতা কর্মীদের বিরুদ্ধে ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার উত্তর মূলগাও এলাকার লোকমানের দোকান সংলগ্ন ফাঁকা জায়গায়।
আহতের ডাক- চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে শাকিলের অবস্থা বেগতি হলে দ্রুত তাকে ঢামেকে রের্ফাড করেন।সে উত্তরা লেকভিউ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে আহত শাকিলের মা হাসিনা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। থানার উপ-পরিদর্শক শামীম ঘটনার সততা স্বীকার করে বলেন। থানায় মামলা হয়েছে। দ্রুত আসামিদের ধরে আইনের আওতায় আনা হবে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, আলম মিয়ার ছেলে সাব্বির নৌকার কর্মীছিল। তাকে মারার জন্য শুক্রবার আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্বে থেকে ওৎপেতে থাকা দেশীয় অস্ত্র লাঠিসোঁটা সুইচ গিয়ার ছুঁড়া নিয়ে রাশেদের নেতৃত্বে বাপ্পী, নাহিদ,তুষার, সাব্বির খান, মহসিন, শিমুল আবু, ওসমান ও হাসান এলাকায় মহড়া দেয়।

এ সময় নৌকার কর্মী সাব্বির লোকমানের কাছাকাছি পৌছলে বাপ্পী তার পথরোধ করে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে উল্লেখিত ওই সন্ত্রাসীরা এসে সাব্বিরকে এলোপাতাড়ি মারধর করে। পরে সে চিৎকার করলে তার বড় ভাই শাকিল, নাঈম, চাচা শাহিন দৌড়ে ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বাড়ির লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ দিকে রোববার সকালে আসামীদের দ্রুুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সভা করেন আহতের স্বজনরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-নাসরিন বেগম,শামসুন্নাহার,নাসিমা আক্তার,ফাতেমা,পিয়ারা বেগম,চান মিয়া, রকমত উল্লাহ,আলম মিয়া,সাদিয়া পারভিন,বিউটি আ্ক্তার,মারিয়া,কাজল,মানিক ও সাব্বির হোসেন প্রমূখ।

বক্তারা জানান- নৌকা করাই আমাদেরর অপরাধ। পরাজিত হয়েছি বলে কি নৌকার কর্মীদের মারধর, হামলা, অগ্নি সংযোগ, দোকান হামলা ভাংচুরসহ নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে।
এ বিষয়ে নৌকার প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন,নির্বাচনে হারজিততো থাকবেই। সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আখতার উজ্জামানের নেতা কর্মীরা নৌকার নেতা কর্মীদেরকেতো হামলা করছেই এমনকি বাড়িতে নারীরা নিরাপদে নেই, তাদেরকেও মারধরসহ নানা ধরনের হয়রানী করছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর