শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:৪৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন,এসআই মোঃমোশারফ হোসেন

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ১৯ আগস্ট ২০২৩, রাত ১:৫৩ সময় 0296
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন,এসআই মোঃমোশারফ হোসেন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন,এসআই মোঃমোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার এসআই মোঃ মোশাররফ হোসেন, ১২/০৮/২০২৩ ইং তারিখ শনিবার রাতে কিলো-৩ টহল ডিউটিরত অবস্থায়, রাত ১১-৩০ মিনিটের সময়, ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে জানতে পান, একজন নারী ছিন্তাই কারির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে কোনাবাড়ী ক্লিনিকে আছে। এমন সংবাদের ভিত্তিতে, সঙ্গীয় ফোর্সসহ কোনাবাড়ী ক্লিনিকে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য,  শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রোগীর পরিবার ও স্বজনদের কাউকে না পেয়ে, রোগীকে বাঁচাতে দ্রুত  এম্বুলেন্স ভাড়া করে সঙ্গীয় ফোর্সসহ রোগীকে নিয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জান এসআই মোঃ মোশাররফ হোসেন । 

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


 রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিষয়টি, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে, ১৩/০৮/২০২৩ ইং তারিখ রাত ০১:২০ মিনিটের সময় সঙ্গীয় ফোর্সসহ দ্রুত অ্যাম্বুলেন্স  যোগে রওনা দিয়ে রাত ৩.৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পৌঁছায়।  জরুরী বিভাগে তাকে দ্রুত চিকিৎসার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক  জানান রোগীকে অপারেশন করতে হবে, প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে দ্রুত রক্ত লাগবে।  দ্রুত কোথাও রক্ত না পেয়ে, রোগীর রক্তের গ্রুপ এবং এসআই মোঃ মোশাররফ হোসেন এর রক্তের গ্রুপ মিলে যাওয়ায় রোগীর সকল বিষয় সম্পর্কে,কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে, তাৎক্ষণিকভাবে রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচাতে সহযোগিতা করেন।


রোগীর পরিবারের কোনো সদস্য এবং আত্মী স্বজন না থাকায় তাহার চিকিৎসার খরচও তিনি বহন করেন। অপারেশন শেষে রোগীর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে। সংবাদ পেয়ে রোগীর ছেলে সাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। 

পরে তার দেয়া তথ্য মতে  জানা যায়, রোগীর নাম মোছাঃ শিউলি (৪৯) স্বামী আব্দুল গফুর সাং-বয়রা (বামনজানি বাজার), থানা সরিষাবাড়ী জামালপুর, বর্তমানে -মৌচাক কামরাঙ্গাচালা (রনির বাসার ভাড়াটিয়া), থানা- কালিয়াকৈর জেলা গাজীপুর। পরে রোগীকে তার ছেলে সাকিল এর নিকট বুঝিয়ে দিয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সকল বিষয় অবহিত করে সকালে থানায় ফিরে আসেন এসআই মোঃ মোশাররফ হোসেন। 


বর্তমানে রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন। রোগীর পরিবার এবং আত্মীয় স্বজন এর সাথে মোবাইল ফোনে যোগযোগের মাধ্যমে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেওয়া অব্যাহত রেখেছেন এসআই মোঃ মোশাররফ হোসেন।
একজন ডিউটিরত পুলিশের এসআইয়ের এমন কর্মকান্ড এলাকায় ব্যপক সুনাম কুরিয়েছে, এলাকার সর্বস্তরের মানুষের মুখে যেন একটি নাম, এসআই মোঃ মোশাররফ হোসেন, শুধু একজন পুলিশ নয়, তিনি সত্যিই মানুষের বন্ধু।

বিষয়- আইন ও বিচার, দেশ/বিদেশ খবরের সময় ডেস্ক, মানবিক

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর