বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ায় ৮ ফুট লম্বা মানুষ ২২ বছরের সুবেল আলী

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কশনিবার, ৩০ মে ২০২০, রাত ১০:২৪ সময় 0411
ছবি, ৮ ফুট লম্বা  সুবেল আলী

ছবি, ৮ ফুট লম্বা সুবেল আলী


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কক্সবাজারের জিন্নাত আলী মারা যাবার পর কুষ্টিয়া দৌলতপুরের ৮ ফুট (৯৬ ইঞ্চি) উচ্চতার সুবেল আলী (২২) এখন দেশের জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ। তবে সে অসুস্থ। দরকার তার উন্নত চিকিৎসার। কিন্ত সে সামর্থ্য নেই সুবেল’র পিতার। সুবেলের উন্নত চিকিৎসার জন্য তাঁর দরিদ্র কৃষক পিতা ইউনুচ আলী ও মাতা পান্না খাতুন চেয়েছেন রাষ্ট্রীয় সহায়তা। সুবেল আলী, বয়স ২২ বছর। এই বয়সেই তার উচ্চতা ৮ ফুট বলে জানিয়েছে তার পরিবার। তবে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ব্রেন টিউমার ছাড়াও তার সারা শরীর ফোলা। এ কারণে ঠিকমত চলাফেরা করতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলেন সবসময়। ঘরে ঢুকতে ও বেরুতেও তার সমস্যায় পড়তে হয়।  তবে কৃষক বাবার আর্থিক সামর্থ না থাকায় ঠিকমত চিকিৎসা করতে পারেননি সুবোল। ছেলের উন্নত চিকিৎসায় সরকারকে সহায়তার অনুরোধ জানিয়েছেন সুবোলের বাবা ইউনুস আলী। সুবেলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে। ইউনুস আলী জানান, ১৩ বছর পর্যন্ত সুবেলের উচ্চতা স্বাভাবিকভাবেই বাড়ছিল। এরপর পরে ৯ বছরে সে অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। ২২ বছরে এখন তার উচ্চতা প্রায় ৮ ফুট। শারীরিক সমস্যার কারণে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি। তিনি বলেন, নিজের ও স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। সুবেলরা দুই ভাই এক বোন। বোন সবার বড়। সে মেজ। অন্য ভাই বোনেরও কোন সমস্যা নেই। তারা স্বাভাবিক। সুবেল এতটাই লম্বা যে লাঠি ভর দিয়ে ছাড়া চলাফেরা করতে পারে না। ঘরে ঢুকতে ও বেরুতে তার নানা সমস্যায় পড়তে হয়।  সুবেল জানান, তিনি লাঠি ভর দিয়ে ছাড়া বেশি সময় দাঁড়াতে পারেন না। চলাফেরা করেন লাঠিতে ভর দিয়ে। দিনদিন তার পা ফুলে যাচ্ছে। এছাড়া শরীরের নানা স্থানে ফোলা রোগ দেখা দিয়েছে। ব্রেন টিউমারও আছে তার। সুবেলের পরিবার জানায়, বেশি লম্বা হতে শুরু করলে তাকে রাজশাহীসহ জেলা শহরে ডাক্তার দেখানো হয়েছে। হরমনের সমস্যার কারণে সুবেলের উচ্চতা দিন দিন বড়াছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। অর্থাভাবে এখন আর তার চিকিৎসাই বন্ধ রয়েছে। সুবেলের বাবা ইউনুস আলী বলেন, ‘ছেলের জন্য কষ্ট হয়। তার জন্য কিছু করতে পারছি না। আমার ছেলের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি। অন্যদিকে সুবেলের উচ্চতার কারণে তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষের ভিড় জমে তার বাড়িতে। প্রতিবেশী ও গ্রামের মানুষও সুবেলের চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন এর আগে। তারাও সুবেলের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

বিষয়- দেশগ্রাম, লাইফ স্টাইল,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর