বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

সম্প্রতি গাজীপুরের চাঞ্চল্যকর শাকিল খুনের ৪ আসামী গ্রেফতার,সন্দেহের তীর নেপথ্যে কাউন্সিলর পুত্র সাব্বির

logoশেখ রাজীব হাসানবুধবার, ২১ এপ্রিল ২০২১, রাত ৩:২৯ সময় 01077
সম্প্রতি গাজীপুরের চাঞ্চল্যকর শাকিল খুনের ৪ আসামী গ্রেফতার,সন্দেহের তীর নেপথ্যে কাউন্সিলর পুত্র সাব্বির

সম্প্রতি গাজীপুরের চাঞ্চল্যকর শাকিল খুনের ৪ আসামী গ্রেফতার,সন্দেহের তীর নেপথ্যে কাউন্সিলর পুত্র সাব্বির

শেখ রাজীব হাসান,গাজীপুরঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল ওরফে নুর আলম (১৭) এক স্কুল ছাত্রকে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে সন্ত্রাসীরা । তবে নিহতের পিতার অভিযোগের তির কাউন্সিলর পুত্র সাব্বিরের দিকেই। গত ১২ এপ্রিল সন্ধ্যায় গাছা থানাধীন কুনিয়া পাছর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শাকিল গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী জুয়েল মন্ডলের একজন কর্মী ছিলেন। শাকিল (১৭) প্রতিভা স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। এ ঘটনার জুয়েল মন্ডল কর্মী শাকিল হত্যায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবী করে গত ১৩ই এপ্রিল সংবাদ সম্মেলন করেন।
এবিষয়ে নিহতের পিতা বলেন,শাকিল ও তার সহযোগী ফাহিম (১৫) বখাটেদেরকে বিভিন্ন সময় তাদের অপকর্মে বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকার বখাটে ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়। আসামীরা দীর্ঘদিন যাবত আমার ছেলেকে খুন জখমের হুমকি দিয়ে আসিতেছিলো। উল্লেখিত আসামীরা ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল এর ছেলে মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এলাকায় সন্ত্রাসী কায়দায় চলাফেরা করে। গত ১২ই এপ্রিল ২০২১ইং তারিখ বিকাল আনুমানিক ৫ঘটিকার সময় শাকিল বর্তমান ঠিকানার বাসা হইতে বাহির হয়। সন্ধ্যা আনুমানিক ৭.৩০ঘটিকার সময় বন্ধু মোঃ ইমন কে নিয়ে কুনিয়া পাচর তালেব মার্কেট এলাকায় মোবাইলে গেমস খেলা কালিন সময়ে উপরে বর্ণিত আসামীদের সাথে অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোক প্রত্যেকের হাতে থাকা রাম দা,ছেন,চাপাতি,ছুরি,চাকু ও লোহার রডসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনী ভাবে সংঘবদ্ধ ভাবে আমার ছেলেকে এলোপাথারি কিল,ঘুসি ও কুপিয়ে গুরতর জখম করে। শাকিলের ডাক চিৎকারে এলাকার স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় শাকিল ও ফাহিমকে তাইরুন নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলম ওরফে শাকিলকে মৃত ঘোষনা করেন। আহত ফাহিমের অবস্থা ক্রমান্নয়ে অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। 
এ ঘটনায় নিহত শাকিলের পিতা এজাজুল ইসলাম (৪০) গত ১৩ই এপ্রিল দুই জনকে আসামী করে (আসামীরা হলেনঃ ১। আবু সাঈদ, পিতাঃ মৃত ইব্রাহীম, ২। হাবিবুল্লাহ (২৬) পিতাঃ মোঃ ইসমাইল ) জিএমপি‘র গাছা থানায় এজাহার দায়ের করেন। (যাহার মামলা নং-৯/২০২১ইং
ঘটনার খবর পেয়ে গাছা থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত সন্দেহে হাবিবুল্লাহ নামে এক জনকে গ্রেফতার করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মিজান ও মোঃ শিমুল নামে আরো তিন জনকে প্রেফতার করেন। এঘটনায় মামলায় এজাহার নামীয় ২নং আসামী হাবিবুল্লাহ স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। 
তবে এ বিষয়ে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল বলেন, আমার ছেলে ও পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে।রাজনৈতিক ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমার পরিবারকে ফাঁসানোর পায়তারা করছে একটি মহল । আমি নিজেও এর সঠিক বিচার চাই।

জিএমপি‘র গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন,ঘটনার সঙ্গে জড়িতদের ইতিমধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি । নিবিড় তদন্ত চলছে,এই খুনের নেপথ্যে আরও কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, সংঘর্ষ, খুন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর