বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

১৯৭১সালের ৭মার্চের ভাষণেই ছিল যুদ্ধের সব প্রস্তুতি: প্রধানমন্ত্রী

logoখবরের সময় ডেস্কসোমবার, ৮ মার্চ ২০২১, রাত ১:৪২ সময় 0444
১৯৭১সালের ৭মার্চের ভাষণেই ছিল যুদ্ধের সব প্রস্তুতি: প্রধানমন্ত্রী

১৯৭১সালের ৭মার্চের ভাষণেই ছিল যুদ্ধের সব প্রস্তুতি: প্রধানমন্ত্রী

      জাতির পিতার ৭ মার্চের ভাষণই জাতির স্বাধীনতার প্রকৃত ঘোষণা। ইতিহাস মুছে ফেলা যায় না এটি আজ প্রমাণিত সত্য।
রোববার (৭ মার্চ) বিকেলে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর দেখানো অর্থনৈতিক মুক্তির পথে দেশ অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, ঐতিহাসিক প্রেক্ষাপটে দেয়া ওই ভাষণ জাতি অক্ষরে অক্ষরে পালন করেছিলো বলেই পরাধীনতা ঘুচেছে জাতির।শেখ হাসিনা বলেন, এ ভাষণের মধ্যদিয়ে পেয়েছিলাম আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি। এ ভাষণের মধ্যে দিয়ে তিনি একটা যুদ্ধের প্রস্তুতি নেয়ার সকল নির্দেশনা দিয়ে গেছেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ কিন্তু লিখিত ভাষণ না, তিনি তার জীবনের সমস্ত সংগ্রামের সমগ্র অভিজ্ঞতা এবং জাতিকে তার যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির করেই কিন্তু তিনি এ ভাষণটা দিয়েছিলেন। আমাদের অনেক ছাত্র নেতাদের অনেকেই সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, তোফায়েলসহ অনেক ছাত্র নেতা ৩২ নম্বরের বাসায় এসেছিলেন সেই সময়। সিরাজুল আলম খান বার বার চাপ দিচ্ছিলেন যে আজকেই স্বাধীনতার ঘোষণা দিতেই হবে।
তিনি বলেন, সেই সময় সিরাজুল আলম খানকে বঙ্গবন্ধুকে বলেছিলেন ‘leader should lead the led. led shold not lead the leader’ কী করতে হবে সেটি আমি জানি, তোমরা তোমাদের কাজ করে যাও। প্রতিটি ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে একটা পরিমিত বোধ কিন্তু থাকতে হয়। ৭ মার্চের ভাষণ যখন দিতে যাবেন তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল সারাটা জীবন সংগ্রাম করেছ তুমি, তোমার মনে যে কথা আছে, তুমি সেই কথাটাই বলবে। কারও কথা শোনার তোমার প্রয়োজন নেই।
যারা এই ভাষণ নিষিদ্ধ করেছিলো তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুকন্যা বলেন, সত্যের ইতিহাস আজ উদ্ভাসিত।
তিনি আরও বলেন, ১৯৭৫ এরপর এ ভাষণটা নিষিদ্ধ ছিল। এ ভাষণ বাজানো যাবে না, দেয়া যাবে না। অলিখিত একটা নিষেধাজ্ঞা জারি ছিল। ইতিহাসকে এতো সহজে মুছে ফেলা যায় না, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায় না। আজকে সত্য উদ্ভাসিত হয়েছে। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতিক মুক্তি পাবে। সে মুক্তির পথে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি।পরে দেশাত্ববোধক গান, সমবেত নৃত্য ও গীতিনাট্য পরিবেশন করে সাংস্কৃতিক আয়োজনে উদযাপন করা হয় সেই সাহস যোগানোর দিন। অনলাইনে সংযুক্ত প্রধানমন্ত্রী গণভবন থেকে অবলোকন করেন এ জাতীয় অনুষ্ঠান।ৃ

বিষয়- রাজনীতি, জাতীয়, সংগঠন, উপনির্বাচন বিক্ষোভ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর