বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাইবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানা অভিযোগের পাহাড়

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেমঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, রাত ১২:৪ সময় 0410
ছবি; অভিযুক্ত রবিউল ইসলাম

ছবি; অভিযুক্ত রবিউল ইসলাম

তানিন আফরিন,গাইবান্ধা থেকে:

গাইবান্ধা পৌরসভার নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, সম্পদ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বর্হিভূত কর্মকাণ্ডের একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে গাইবান্ধার বেশ কয়েকজন স্বাক্ষরকারী স্থানীয় নাগরিকের নামও উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক রবিউল ইসলাম ২০১০ সালে যোগদানের আগে দাড়িয়াপুর আমান উল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সে সময় নারী ঘটিত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে মামলা হয়। যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব ও অর্থের বিনিময়ে তিনি নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগ দেন — যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা বর্হিভূত।

এছাড়াও বলা হয়, বিদ্যালয়ের জমি, দোকান ও মার্কেট থেকে আয়কৃত অর্থ তিনি নিজের পকেটে ভরছেন। বিদ্যালয়ের পুরনো ভবনের ছাদ ভেঙে রড ও নির্মাণসামগ্রী বিক্রি করে আত্মসাৎ করেছেন প্রায় কয়েক লাখ টাকা।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, ২০১০ সাল থেকে অদ্যাবধি প্রায় ১৬ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা। সিনিয়র সহকারী শিক্ষিকা কাজী নিশাত পারভীন অনিয়মের প্রতিবাদ করায় তাকে বহিরাগত সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক অঙ্গীকারনামায় স্বাক্ষর নিতে বাধ্য করা হয়।

আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে—রবিউল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। বিনিময়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও, তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে শাস্তি এড়িয়ে যান।

তিনি ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণে সহকারী শিক্ষিকা মোছা: মনিরা খাতুনকে নিয়মবহির্ভূতভাবে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দিয়েছেন, যা নীতিমালা লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তার দায়িত্বহীনতার কারণে ছাত্রছাত্রীদের ফলাফল ভয়াবহভাবে নিম্নগামী হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন যে, বিদ্যালয়টি এখন অনিয়ম, প্রভাব ও আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্থানীয় সচেতন মহল জানিয়েছে, “শিক্ষাঙ্গন যেন দুর্নীতি ও অনৈতিকতার আখড়া না হয় — এজন্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।”

রংপুর আঞ্চলিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অভিযোগের কপি তারা পেয়েছেন। শিগগিরই একটি তদন্ত টিম গঠন করে ঘটনাটি যাচাই করা হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

গাইবান্ধার নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা শিক্ষা মহলে। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, অনৈতিক কর্মকাণ্ড ও প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এখন সকলের দৃষ্টি তদন্তকারী সংস্থার দিকে।

বিষয়- দেশগ্রাম, শিক্ষা অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর