শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৮ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেবৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, বিকাল ৭:৫ সময় 0350
গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স নিয়োগ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের দাবিতে নাগরিক মঞ্চের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) গাইবান্ধা শহরের ডিবি রোডে অবস্থিত গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে এ কর্মসূচি পালন করা হয়।

নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু'র সভাপতিত্ব এবং অ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনা  সমাবেশের সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু।

এছাড়া নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, মনির সুইট, সেলিনা আক্তার সোমা, নাজমা বেগম, সাজিদা পারভীন রুনু, মাহবুব সাগর, রবিদাস নেতা খিলন রবিদাস, আদিবাসী নেতা বৃটিশ সরেন, শিক্ষার্থী আফজাল সিরাজ, আজমাইন মাহতাব, পার্থ সারথি ও সন্ধান বর্মনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বক্তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবার অবস্থা নাজুক। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অপর্যাপ্ত বেডের কারণে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন, ভেতরে ও বাইরে দুর্গন্ধময় পরিস্থিতি বিরাজ করছে।

বক্তারা আরও জানান, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার অনুমোদন পেলেও এখনো ১০০ শয্যার জনবল দিয়ে চলছে। এতে চিকিৎসা সেবায় ব্যাপক সংকট দেখা দিয়েছে। রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি জানানো হয়।


এছাড়া,বক্তারা অভিযোগ করেন, সরকারি বরাদ্দকৃত ওষুধ হাসপাতালের রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করা হচ্ছে, ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বাধ্য করা হচ্ছে। হাসপাতালের ইসিজি ও এক্স-রে মেশিনগুলো দীর্ঘদিন ধরে বিকল থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভর্তিকৃত রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বক্তারা মন্তব্য করেন।

সমাবেশে বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের সকল অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান। একই সঙ্গে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জোর দাবি তোলা হয়।

বক্তারা ঘোষণা দেন,এক মাসের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ মে ২০২৫ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মসূচির শেষপর্যায়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণসংগীত পরিবেশন করা হয়।

বিষয়- দেশগ্রাম, স্বাস্থ্য, জনদূর্ভোগ, প্রতিবাদ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর