শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জের করতোয়া নদীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বাড়িঘরে হামলা মারপিট

logoখবরের সময় ডেস্কমঙ্গলবার, ৭ মে ২০২৪, রাত ১:১৯ সময় 0331
পীরগঞ্জের করতোয়া নদীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বাড়িঘরে হামলা মারপিট

পীরগঞ্জের করতোয়া নদীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বাড়িঘরে হামলা মারপিট

 পীরগঞ্জে করতোয়া নদীর পাশেই বিরোধপূর্ণ জমি থেকে বালু উত্তোলন কেন্দ্র করে দিন দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে হামলা লুটপাট টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এই হামলায় চার গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫  জন অংশগ্রহণ করে।

হামলা কারিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী  গত ৪ মে শনিবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের ধর্মদাস পুর  গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটায়।

এ সময় তিনজন গৃহবধূ ও দুইজন পুরুষ আহত হয়েছে। আহত চারজন পীরগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন  গুরুতর আহত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় এখনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি তবে প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানায় বিরোধপূর্ণ একটি জমি থেকে হামলাকারীরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। আর এতে বাধা দিতে গিয়ে আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী রাহেলা বেগম, আলতাফ হোসেনের স্ত্রী  পিস তারা বেগম, আতাউর রহমানের স্ত্রী রত্না বেগম, আব্দুস সাত্তার মিয়ার পুত্র আতাউর রহমান, ও আলতাব হোসেন আহত হয়েছেন।

সরজমিন ঘুরে স্থানীয়রা জানায় গত ৪  মে বিকাল সাড়ে তিনটের সময় ধর্মদাসপুর গ্রামের হাফিজার রহমানের পুত্র আব্দুল মান্নান, শামসুল আলমের পুত্র ফুল মিয়া, রফিকুল ইসলামের পুত্র জেনারুল ইসলাম, ও ফিরোজ মিয়া মৃত ইব্রাহিমের পুত্র রুহুল আমিন, আমির উদ্দিনের পুত্র আতাউর রহমান, বড় আলমপুর (১৬ ঘুড়িয়া)  গ্রামের সাদেক আলীর পুত্র শরীয়ত উল্লাহ, আজহার আলী পুত্র তাজিরুল ইসলাম, সৈয়দ উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম, রসুলপুর গ্রামের, দিলদার আলীর পুত্র রজ্জব আলী সহ ৩০ থেকে ৩৫ জন এই হামলায় অংশগ্রহণ করে।

হামলাকারীদের হাতে ধারালো ছুরি চাইনিজ কুড়াল লাঠি  ও বিভিন্ন দেশীয় অস্ত্র হামলায় ব্যবহার করে। এ সময় আতাউর রহমানের নিকটে থাকা তিন লক্ষ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে মহিলাদের মারপিট শুরু করে। বিষয়টি স্থানীয় জনৈক ব্যক্তি থানায় খবর দিলে সংশ্লিষ্ট ইউনিয়নের বীট পুলিশ অফিসার এস আই মাহাবুর রহমান এবং এসআই আক্তার হোসেন ঘটনা স্থলে গেলে হামলাকারীরা দ্রুত শটকে পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসার দুজনের সঙ্গে  মুঠোফোনে কথা হলে তারা বলেন সংঘর্ষের কথা শুনে ঘটনা স্থলে গেলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এরপর আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন গুরুতর আহত রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। মামলার বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন কোনো পক্ষ অভিযোগ বা মামলা দায়ের করেনি মামলা করলে অভিযোগকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করবো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিষয়- অপরাধ, দেশগ্রাম, কৃষি,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর