বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকি অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাকে লাঞ্চিত

logoখবরের সময় ডেস্কসোমবার, ৪ মার্চ ২০২৪, রাত ৩:৩ সময় 0468
গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকি অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাকে লাঞ্চিত

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকি অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাকে লাঞ্চিত

গাজীপুরে রেস্তোরাঁ মালিকের রাজস্ব ফাঁকির অভিনব কায়দায় ভ্যাট কর্মকর্তাদেরকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজারস্থ আলোচিত লবঙ্গ রেস্টুরেন্টের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদানসহ নানাবিধ অসঙ্গতির অভিযোগ রাধুনি ও লবঙ্গ নামের  রেস্টুরেন্ট মালিক হাবিবুর রহমান হাবিব এর বিরুদ্ধে। বেপরোয়া মনোভাব ও স্থানীয়সহ জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের পরিচয় ব্যবহার করে এহেন ধৃষ্টতা দেখান বলেও অভিযোগ পাওয়া যায়।এতে করে সরকার বাহাদুরের রাজস্ব ফাঁকি এবং অত্র অঞ্চলে ভ্যাট আদায়ের লক্ষমাত্রা অর্জনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
 
জানা যায়,গাছা থানাধীন বোর্ড বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত লবঙ্গ রেস্টুরেন্টে ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনার জন্য ইএফডি মেশিন সরবরাহ করা হয়। কিন্তু রেস্টুরেন্ট মালিক ভ্যাট ফাঁকির উদ্দেশ্যে ই এফডি মেশিন অকেজো বলে অযুহাত দেখিয়ে ভ্যাট আদায়ে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)২০২৪ইং গাজীপুর কর অঞ্চল-২ এর দুই কর্মকর্তা ভোক্তা সেজে ঐ রেস্টুরেন্টে গিয়ে ভ্যাট ফাঁকির এ ঘটনা প্রত্যক্ষ করেন। এসময় তারা একটি বিরিয়ানির প্যাকেট ক্রয় করে ইএফডি মেশিনে চালান কাটতে বললে মেশিনটি নষ্ট বলে তাদেরকে জানানো হয়। পরে তারা হাতে লেখা মূসক চালান কাটতে বললে হোটেল ম্যানেজার তাদেরকে জানান এখানে কোন মূসক চালান কাটা হয় না। পরে রাজস্ব কর্মকর্তারা রেস্টুরেন্টের ইএফডি মেশিন চালু দিয়ে সচল দেখতে পান।


এসময় রেস্টুরেন্ট মালিক দুই রাজস্ব কর্মকর্তাকে হোটেলে আটকে রেখে লাঞ্চিত করেন এবং ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন।কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট, গাজীপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লবঙ্গ রেস্টুরেন্ট ২০১৯ সালে চালু হলেও নিয়মিত মূল্য সংযোজন কর ফাঁকি দিয়ে আসছিল। ঐ রেস্টুরেন্টে ভোক্তাদের নিয়মিত ভিড় লক্ষ করা গেলেও গত ২২-২৩ অর্থ বছরে মাত্র ২৩ হাজার টাকা ও চলতি ২৩-২৪ অর্থ বছরে মাত্র ১৭ হাজার টাকার ভ্যাট দিয়েছে।রেস্টুরেন্টটি এর আগে কখনই ভ্যাট দেয়নি। রেস্টুরেন্ট মালিক দৈনিক গড়ে প্রায় সাড়ে চার হাজার টাকার ভ্যাট ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ রাজস্ব কর্মকর্তাদের।


এছাড়া বাড়িভাড়া থেকেও প্রতি মাসে সাড়ে দশ হাজার টাকার ভ্যাট ফাঁকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রেস্টুরেন্ট মালিককে নিয়মিত ভ্যাট আদায়ে তাগাদা দেওয়ার কারণেই রাজস্ব কর্মকর্তাদেরকে পরিকল্পিতভাবে আটকে রেখে লাঞ্চিত করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ছবি ভাইরাল করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, লবঙ্গ রেস্টুরেন্ট মালিক হাবিবুর রহমান ওরফে হাবিব একসময় একটি হোটেলের কর্মচারী ছিলেন। বর্তমানে তিনি দু’টি বিলাসবহুল রেস্টুরেন্ট, দু’টি বাড়ি, গাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তির মালিক।

এব্যাপারে লবঙ্গ রেস্টুরেন্ট মালিক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রতি মাসে নিয়মিত রিটার্ন দাখিল করে আসছি। রাজস্ব কর্মকর্তাদের সাথে সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। গাজীপুরের বিভাগীয় কর্মকর্তাআমাদেরকে মিলিয়ে দিয়েছেন এবং আমাকে ভালো মেশিন সরবরাহের আশ্বাস দিয়েছেন। 

এব্যাপারে বক্তব্য জানতে কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট,গাজীপুর বিভাগীয় কর্মকর্তা উত্তম কুমারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বিষয়- প্রতারণা, অর্থ ও বানিজ্য,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর