বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

logoআলমগীর কবীরমঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, রাত ১:২৭ সময় 0248
গাজীপুরে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাজীপুরে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আলমগীর কবীর:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) ২০২৫ইং দুপুর থেকে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় গাছা থানাধীন বোর্ডবাজারস্থ মির্জাপুর সিএনজি স্টেশনে এসে সমাবেত। পরে বিকাল ৪টায়  এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৩ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময়  শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। 

এ ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাহ উদ্দিন, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু,গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ সভাপতি এএসএম নাঈম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কামাল উদ্দিন, কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সম্পাদক আব্দুর রহিম মাতবর, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, সম্পাদক বাবুল হোসেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল সিকদার, সম্পাদক হারুন-অর রশিদ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি নাসিরুদ্দিন প্রমূখ। 
উল্লেখ্য প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

বিষয়- রাজনীতি, প্রতিষ্ঠা বার্ষিকী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর