শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

ভূমি সংক্রান্ত বিষয়ে নামজারি নিয়ে নতুন নির্দেশনা

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২, রাত ১২:৪৭ সময় 0291
ভূমি সংক্রান্ত বিষয়ে নামজারি নিয়ে নতুন নির্দেশনা

ভূমি সংক্রান্ত বিষয়ে নামজারি নিয়ে নতুন নির্দেশনা

ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে নামজারি আবেদন চূড়ান্তভাবে নামঞ্জুর করার আগে সেবাগ্রহীতাকে তথ্য ও কাগজপত্রের ঘাটতির বিষয়ে অবগত করে নোটিশ দেওয়ার নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। 
সোমবার (৭ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘ই-নামজারি আবেদন বাবদ ফি জমা প্রদানের পর আদেশ ব্যতীত নামজারির আবেদন না-মঞ্জুর প্রসঙ্গে’ শীর্ষক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়। এতে ভূমি সেবাগ্রহীতা নামজারি আবেদন নামঞ্জুর হওয়ার আগে ঘাটতি কাগজপত্র জমা দেওয়ার একটি সুযোগ পাবেন। 
এ পরিপত্রে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ে ২০২১ সালের ২ নভেম্বর তারিখের ৫৬০ নম্বর পরিপত্রে ই-নামজারি আবেদনের সময় অবশ্যই প্রথমে কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকা জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এ টাকা পরিশোধ করা পর আবেদনকারীর আবেদন সহকারী কমিশনার (ভূমি) আইডিতে তালিকাভুক্ত হবে। অনেক সময় সহকারী কমিশনার প্রথম আদেশের পূর্বেই অনেক আবেদন নামঞ্জুর করে দেন। সেক্ষেত্রে কী কারণে আবেদন নামঞ্জুর করা হয়েছে, তা নাগরিক জানতে পারেন না। এটি ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহির অন্তরায়। 
এতে আরও বলা হয়েছে, নাগরিকের ভোগান্তি লাঘবে এবং ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহকারী কমিশনারদের (ভূমি) প্রথম আদেশের আগে নামজারি বাতিল করা যাবে না। আবেদনে কোনো তথ্য বা কাগজপত্রের ঘাটতি থাকলে প্রথম আদেশে তা উল্লেখ করে তথ্য বা কাগজপত্র দাখিলের নিদির্ষ্ট সময়সীমা দিতে হবে। আবেদনকারী নিদির্ষ্ট সময়ে তথ্য বা কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে বা অন্য কোনো কারণে নামঞ্জুর হলে দ্বিতীয় আদেশে সুনির্দিষ্টভাবে কারণ উল্লেখপূর্বক নামঞ্জুর করার নির্দেশনা প্রদান করা হলো।


বিষয়- প্রশাসন, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর