বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

জালটাকা,পাইপগান ও ১১শ’ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

logoনিজস্ব প্রতিবেদকবুধবার, ২ আগস্ট ২০২৩, রাত ৩:৪৫ সময় 0453
জালটাকা,পাইপগান ও ১১শ’ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

জালটাকা,পাইপগান ও ১১শ’ পিচ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:
 মঙ্গলবার ১/৮/২০২৩ইং বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লার একটি ভাড়াটিয়া বাসা থেকে বিপুল পরিমান ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও জাল টাকাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা।

মঙ্গলবার বিকেলে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গৌরনদীর পাশ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল প্যাদা (২৪) দীর্ঘদিন থেকে চরগাধাতলী মহল্লার বাসিন্দা আবদুর রশিদ মাস্টারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। সেখানে থেকে দুলাল প্যাদা ইয়াবা ও জাল টাকার ব্যবসা পরিচালনা করে আসছে।


গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঙ্গলবার দুপুরে ওই বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুলাল প্যাদাকে আটকের পর তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাসার বিভিন্নস্থানে তল্লাশী চালিয়ে ১১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুলাল প্যাদা কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মৃত হাফেজ প্যাদার ছেলে।


জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কাজী ওবায়দুর কবির জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুলাল প্যাদার বিরুদ্ধে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক স¤্রাট। এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। তবে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা দুলাল প্যাদা থানা কম্পাউন্ডে বসে দাবি করেন, কালকিনির স্থানীয় রাজনীতির প্রতিহিংসায় তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, মাদক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর