বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ডিলার এজেন্ট নিয়োগের নামে আলিবাবা সুইটস এর লক্ষ লক্ষ টাকা প্রতারণা

logoটঙ্গীথেকে,বশির আলমশনিবার, ১৬ মার্চ ২০২৪, বিকাল ৭:৩৭ সময় 0390
ডিলার এজেন্ট নিয়োগের নামে আলিবাবা সুইটস এর লক্ষ লক্ষ টাকা প্রতারণা

ডিলার এজেন্ট নিয়োগের নামে আলিবাবা সুইটস এর লক্ষ লক্ষ টাকা প্রতারণা


বশির আলম :
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশ,সেক্ষেত্রে পিছিয়ে নেই একশ্রেণীর অসাধু প্রতারক । ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারনার মাধ্যমে সক্রিয় রয়েছে অসংখ্য প্রতারক চক্র । মাঝে মাঝে কিছু প্রতারক চক্র প্রতারণা করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও  আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে এসে আবার সেই প্রতারণা শুরু করে।

সম্প্রতি সময়ে আলী বাবা সুইটস অ্যান্ড কনজ্যুমার নামে একটি  কোম্পানি ডিলার এজেন্ট নিয়োগ দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে । একজন ভুক্তভোগী গাজীপুর মেট্রো  টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আলিবাবা সুইস অ্যান্ড কনজুমার কোম্পানির মালিক রাজিব ঘোষের বিরুদ্ধে। অভিযোগে চট্টগ্রামের এক ব্যবসায়ী নুরে আলম উল্লেখ করেন,ব্যবসায়িক চুক্তিভিত্তিক আলিবাবা সুইস অ্যান্ড কনজুমার কোম্পানির মালিক রাজিব ঘোষের সাথে ডিপো ডিলার নিয়োগ বিষয় চূড়ান্ত হওয়ার পর কোম্পানির একাউন্টে পে অর্ডারের মাধ্যমে ৫ লক্ষ টাকা পরিশোধ করি, কোম্পানি ব্যবসায়িক নিয়ম  ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে  বাজারের সবচেয়ে নিম্নমানের উৎপাদিত পণ্য ডেলিভারি দিয়ে থাকে,। বিষয়টি নিয়ে কোম্পানির সাথে একাধিক বার আলাপ-আলোচনা করে তাদের পণ্য বুঝে নিয়ে আমাকে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে । সে মোতাবেক আমি কোম্পানির নিজস্ব কারখানায় গাজীপুর টঙ্গী পূর্ব থানা দত্তপাড়া এলাকায় আলিবাবা সুইস মিষ্টির কারখানায় একাধিকবার এসে যোগাযোগ করে আমাকে টাকা না দিয়ে উল্টো মেরে ফেলার হুমকি দেয়।


আমি তাদের প্রতারণার  শিকার হয়ে  আইনের সহযোগিতার জন্য টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, এই কোম্পানির মালিক রাজিব ঘোষ শুধু চট্টগ্রাম  এলাকায় কমপক্ষে ২৫ জন লোকের সাথে এরকম প্রতারণা করেছে, নুর আলম আরো জানান আমি বর্তমানে নিঃস্ব হয়ে গিয়েছি আমি এই প্রতারণার বিচার চাই। প্রতারণার বিষয় জানতে কোম্পানির মালিক রাজিব ঘোষের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ করেন নাই। রাজিব ঘোষ হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার উফুলকী গ্রামের ভযেন্দ্রনাথ ঘোষের ছেলে। কোম্পানির  বিজ্ঞাপন  পেইজে ব্যবহৃত নাম্বার  -০১৩১৬৪০০৭৪৪ তে যোগাযোগ করলে  নম্বরটি ব্যবহারকারী ব্যক্তি নাটোর থেকে বলেন এই সকল বিষয়ে আমি কিছুই জানিনা। প্রিয় পাঠক দেশবাসী লোভনীয় অফারে ব্যবসায়িক ফাঁদে  ফেলে যেকোনো সময় আপনার সর্বনাশ করতে পারে তাই সতর্ক থাকুন।অতি দ্রুত সময় আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের প্রতারক চক্র কে গ্রেফতার করে আইনের আওতায় আনবে এমনটাই সুশীল সমাজের দাবী।

বিষয়- আইন ও বিচার, প্রতারণা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর