শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ২:৪৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি, আটক ৫ জন

logoরনি আহমেদবুধবার, ২২ ডিসেম্বর ২০২১, দুপুর ৩:২ সময় 0382
গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি, আটক ৫ জন

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি, আটক ৫ জন

রনি আহমেদ: 
গাজীপুরে র‍্যাব পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে কভারসহ খেলনা পিস্তল,র‌্যাবের জ্যাকেট,নৌবাহিনীর ইউনিফর্ম ফরমেশন সাইন, র‌্যাবের ভুয়া পরিচয়পত্র,চাকু,ল্যাপটপ,ব্যাংকের চেক,মোবাইল ফোন,নগদ টাকা এবং টেন্ডার তদারকির নথিসহ জমির দলিল ও কাগজপত্র জব্দ করা হয়েছে।
গত ২১ ডিসেম্বর মঙ্গলবার গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-নাজমুল হোসেন (২৬),নাহিদ হাসান (২৪),তাজুল ইসলাম (৫০),সুমন মিয়া (২৮) ও সুচিত্র রবি দাস (২৬)।
র‌্যাব-১-এর সহকারী পরিচালক (অপ.অফিসার) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে গাছা থানার একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এসময় ওই ৫ জনকে আটক করা হয়। তারা নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি করে আসছিল।
তিনি আরও জানান, এ চক্রের সদস্যরা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বিচার-সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসতো। এই চক্রটি জমি ও টাকা উদ্ধার, বিভিন্ন সরকারি/বেসরকারি খাতের টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ছাড়াও, চক্রটি সাধারণ মানুষের জায়গা জমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভুয়া স্ট্যাম্পে স্বাক্ষর নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

বিষয়- আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর