বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

শহীদ আবু সাঈদের ভিটেমাটিতে অপ্রকাশিত আলোকচিত্রী প্রদর্শনী

logoমোস্তফা মিয়া৷ পীরগঞ্জ রংপুর থেকেসোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, রাত ১২:৩৮ সময় 0261
শহীদ আবু সাঈদের ভিটেমাটিতে অপ্রকাশিত আলোকচিত্রী প্রদর্শনী

শহীদ আবু সাঈদের ভিটেমাটিতে অপ্রকাশিত আলোকচিত্রী প্রদর্শনী


মোস্তফা মিয়া,পীরগঞ্জ(রংপুর): 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ) শহীদ আবু সাঈদ সংঘের তত্ত্বাবধানে  জাফরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী কালের কণ্ঠ’র ফটো সাংবাদিক আদর রহমানের তোলা ছবির প্রদর্শনীটি শুরু হয়। ১৬ জুলাইয়ের ঘটনার ছবিগুলো দিনব্যাপী প্রদর্শনী হবে। 


প্রদর্শনীটি ফিতা কেটে উদ্বোধন করেন শহীদ আবু সাঈদ এর বাবা মকবুল হোসেন । এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন,কালের কন্ঠের ফটো সাংবাদিক গোলজার রহমান আদর,মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসানসহ শহীদ আবু সাঈদ এর পরিবারের অন্যান্য সদস্যরা । 

আলোকচিত্রে ১৬ জুলাইয়ের আন্দোলনের ঘটনা দেখানো হয়েছে৷ আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনের দিন পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার চিত্র। এই প্রদর্শনীটি আজ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

শহীদ আবু সাঈদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করে আলোকচিত্রের বিষয়ে ফটো সাংবাদিক আদর রহমান বলেন, ‘আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩০০ ছবি তুলেছি। এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে।
আমি এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাঈদকে নিয়ে গবেষণা করা হয়, তাহলে হয়তো এই ছবিগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
ঘুরতে আসা দর্শনার্থী তানভীর আহমেদ বলেন, ‘আমরা শুধু আবু সাঈদের মারা যাওয়ার ভিডিওটা দেখেছি। আমরা কিন্তু এই দুর্লভ ছবিগুলো দেখিনি। এই ছবিগুলো দেখে অনেক কিছু জানতে পারছি।
শহীদ আবু সাঈদ এর বাবা মকবুল হোসেন বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার যেনো হয় । শহীদ আবু সাঈদ এর বড় ভাই আবু হোসেন বলেন, এই ছবিগুলো অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে এবং যারা আমার ভাইকে যেভাবে নির্যাতন করার পর গুলি করে হত্যা করেছে তাদের বিচারের দাবী জানান।

বিষয়- দেশগ্রাম, লাইফ স্টাইল, ইতিহাস ও জীবনী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর