বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

জিসিসি‘র নির্বাচনী প্রচারণায় টঙ্গীতে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে আবারও হামলা,আহত ৫

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ২৩ মে ২০২৩, রাত ৩:২১ সময় 0192
জিসিসি‘র নির্বাচনী প্রচারণায় টঙ্গীতে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে আবারও হামলা,আহত ৫

জিসিসি‘র নির্বাচনী প্রচারণায় টঙ্গীতে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে আবারও হামলা,আহত ৫

 গাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের গরু হাঁটা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জায়েদা খাতুনের সমর্থকদের মারধর করলে সংবাদকর্মীসহ অন্তত পাঁচজন আহত হন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে গাড়ি বহরে থাকা দুইটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে টঙ্গীর ৫৭ নাম্বার ওয়ার্ডে এলাকায় নির্বাচনী প্রচারে গেলে ‘জয় বাংলা’ ও ‘নৌকার স্লোগান’ দিয়ে একদল লোক প্রথমে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা বহরে থাকা অপর দুইটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।


পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন। জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এ নিয়ে পাঁচবার আমাদের উপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলো। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছেনা। আমরা পুলিশি পাহাড়ায় টঙ্গী থেকে চলে যাচ্ছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনা ইতোপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা দায়ের করা হয়েছে। 


এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার কর্মী সমর্থকরা ঐ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকা সমর্থকরা একই এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে চালাতে যায়।পরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।


এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা,আমি আমার নির্বাচনী প্রচারণায় আছি।

বিষয়- রাজনীতি, সংঘর্ষ, স্থাণীয় সরকার মন্ত্রনালয় নির্বাচন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর